× Banner
সর্বশেষ
আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে – প্রধানমন্ত্রী পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  কোটচাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু ধর্ষণে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে হত্যা, ৪ বছর পর যুবকের মৃত্যুদণ্ড দেশে হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু রাজবাড়ীতে চিকিৎসা ব্যবস্থায় আরো আন্তরিক হতে হবে – সংস্কৃতি প্রতিমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মেজর মোজাফফরের বিচার সেনা আইনে – স্বরাষ্ট্রমন্ত্রী সাইবার সক্ষমতা ও দেশীয় উদ্ভাবনে নতুন গতি আনতে হবে – প্রতিরক্ষা উপদেষ্টা ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখতে বিজিবিকে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ

ঠাকুরগাঁও হরিপুর উপজেলায় গাঁজা সেবনের অপরাধে আটক ৩

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০১৫

আব্দুল আউয়াল ঠাকুরগাঁও প্রতিনিধি॥ ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় গাঁজা সেবনের অপরাধে ৩ গাঁজা সেবনকারীকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৬ মাসের কারাদন্ড দেওয়া হয়েছে।

ঘটনার সত্যতা স্বীকার করে হরিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আকতারুজ্জামান প্রধান বলেন, রবিবার বিকালে হরিপুর সদর ইউনিয়ন পরিষদ ভবনের পিছনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন: মরাধার কলোনী গ্রামের মৃত নাজিমউদ্দীনের ছেলে শাহা-আলম (৪৮), মৃত মজিদের ছেলে মোহাম্মদ আলী (৪০) ও রানীশংকৈল উপজেলার ধর্মগড় কলোনী গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে বাশির (৩৫)।

এই বিষয়টি হরিপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোস্তাফিজুর রহমানকে জানানো হলে তিনি ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাদের ৬ মাস করে কারাদন্ড প্রদান করেন। আজ সোমবার রাতে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..