× Banner
সর্বশেষ
চ্যাম্পিয়ন হওয়ায় স্পেনকে অভিনন্দন জানা‌লো বাংলাদেশ দূতাবাস প্রধানমন্ত্রীর সহকারী পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন রাশেদ খাঁন জ্বালানি আমদানিতে ব্যয় ২ বিলিয়ন ডলার, চাপ বাড়ছে রিজার্ভে – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী পরিবেশ রক্ষায় দ্যা নিউজ ডটকমের সড়কের আগাছা পরিষ্কার প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ শার্শার গোগায় ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ মালয়েশিয়া সীমান্তে ৬৪১ অবৈধ অভিবাসী আটক, বাংলাদেশি ৭৩ জন আজ ২০ জুলাই (৩ শ্রাবণ) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় অশ্রুসিক্ত বিদায় মেসির, বিশ্বকাপের মঞ্চে শেষ হলো এক কিংবদন্তির অধ্যায় আজ সোমবার (২০ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

ঠাকুরগাঁও সদরে জমে উঠেছে পিঠার দোকানগুলো

admin
হালনাগাদ: রবিবার, ২০ ডিসেম্বর, ২০১৫

আব্দুল আওয়াল ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি॥ ঠাকুরগাঁওয়ের ফুটপাতে ভ্রাম্যমাণ পিঠার দোকানগুলোতে শীতের পিঠা বিক্রির ধুম শুরু হয়েছে। চিতই পিঠা ৫-৮ টাকা, ভাপা পিঠা ৫-১০ টাকা, ডিমচিতই ২০ টাকা, তেলের পিঠা ৫-১০ টাকা, পাটিশাপটা ১০-১৫ টাকায় বিক্রি হচ্ছে। ঠাকুরগাঁও রোড, বালিয়াডাঙ্গী,র মোড়, মুন্সির হাট, কলেজ পাড়া, চৌরাস্তা, কালীবাড়ী, রোড, জজ কোর্ট চত্বর, পুরাতন বাসষ্ট্যান্ড ও গড়েয়া রোড কালিতলা বাজার সহ বিভিন্ন স্থানে হরেক রকমের পিঠার দোকান বসেছে। অলিতে- গলিতে , মোড়ে- মোড়ে গড়ে ওঠা এসব পিঠার দোকানে অফিসগামী কিংবা বাড়ি ফেরার পথে অনেকেই দেখা যায় পিঠার স্বাদ নিতে।

ভোর আর সন্ধায় হিমভাব থেকেই বোঝা যাচ্ছে শীত এসে গেছে শহরে। শীত এলেই বাঙালির মনে আসে শীতের পিঠার কথা। পিঠা ছাড়া বাংলার শীত পরিপূর্ন হয় না। শীতে পিঠা খাওয়ার রীতি বাংলার চিরায়ত সংস্কৃতির অংশ। কিন্তু শহরের প্রেক্ষাপট ভিন্ন। শহরে যাদের বসবাস নাগরিক ব্যস্ততার কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও ঘরে বানানো পিঠা খেতে পারেন না তারা। তাই রাস্তার মোড়ে জমে ওঠা বাহারি পিঠার দোকানই তাদের একমাত্র ভরসা।

ঠাকুরগাঁও রোড যুব সংসদ মাঠের সামনে পিঠা বিক্রেতা দুলালের সঙ্গে কথা বলে জানা যায়, মৌসুমী এই পিঠার প্রতি অনেকের বেশ আগ্রহ আছে। তাই এই পিঠার দোকানে বেশ ভাল হচ্ছে , মূলত সকাল ও সন্ধ্যায় পিঠা বিক্রি হলেও তুলনামুলক সন্ধ্যার বাজারে  পিঠার চাহিদা বেশি থাকে।

মুন্সির হাটে পিঠা বিক্রেতা নুর জাহান জানান, চিতই , কুলি, ভাপা, ডিমচিতই, তেলে পিঠা ও পাটিশাপটা পিঠার চাহিদা সবচেয়ে বেশি। তবে ভাপা আর চিতই পিঠার কদর এবং বিক্রি বেশি। পিঠা খেতে আসা আজাহার উদ্দিন, তারেক উলুব্বী, এসএম এ সিনহা , হাসান আলী, ইমন রায় জানান সন্ধ্যায় চিতই পিঠার সঙ্গে সরিষার ভর্তা, শুটকি ভর্তা, মরিচের ভর্তা, ধনে পাতা ভর্তা জিভে জল আসার মতো স্বাদের কারণেই আমরা প্রতিদিন আসি পিঠা খেতে দুলালের চিতুয়ার দোকানে।


এ ক্যটাগরির আরো খবর..