× Banner
সর্বশেষ
বোরকাপরা নারীর ইশারায় থামে বাস, ২০ মিনিটে ৫৭ লাখ টাকা লুট লালবাগ কেল্লা পরিদর্শন করলেন মার্কিন নৌ কমান্ডার বিতর্কিত সেই পরিকল্পনার জন্য ক্ষমা চাইলেন ফিফা সভাপতি দেশের সব নাগরিকের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে সরকার : স্বাস্থ্য প্রতিমন্ত্রী জেরুজালেম ইস্যুতে ঐক্যবদ্ধ হতে জর্ডানে মুসলিম দেশগুলোর বৈঠক ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪৬৬ জন, মামলা ৫৭ নড়াইলে পুলিশের অভিযানে ডাকাত গ্রেপ্তার শতবর্ষের চলাচলের পথ বন্ধ, অবরুদ্ধ সংখ্যালঘু তিন পরিবার ট্রাম্পের হেলিকপ্টারের কাছাকাছি যাত্রীবাহী বিমান, তদন্ত শুরু রোমে বাংলাদেশ দূতাবাসে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উদযাপিত: প্রবাসীদের ঐক্যবদ্ধ ভূমিকার আহ্বান

ঠাকুরগাঁও লাইসেন্স বিহীন ঔষধের দোকান বাড়ছে

admin
হালনাগাদ: সোমবার, ৭ ডিসেম্বর, ২০১৫

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ সদর উপজেলার রুহিয়া থানার প্রত্যন্ত গ্রামাঞ্চলের দিন দিন বেড়েই চলেছে অনুমদোনহীন ঔষধের দোকান। লাইসেন্স বিহীন ফার্মেসীসহ যত্রতত্র গড়ে উঠেছে ঔষধের দোকান, বিশেষকরে গ্রামঞ্চলের চা, পান ও মুদির দোকানেও অবাধে বিক্রি হচ্ছে দেশী ওষুধসহ ভারতীয় নি মানের মেয়াদ উত্তীর্ণ ওষুধ।

জানা যায়, ঔষধের আইন অনুযায়ী ফার্মেসীকে অন্য কোন পণ্য সামগ্রী থাকতে পারবেনা। ফার্মেসী চালাতে অবশ্যই সরকারের ওষুধ প্রমাসন অধিদপ্তরের লাইসেন্স ও ট্রেড লাইসেন্স থাকা বাধ্যতা মুলক। কিন্তু কোন নিয়ম নীতি তোয়াক্কা না কের যেখানে সেখানে গড়ে ওঠেছে ওষুধের দোকান। অধিকাংশ ক্ষেত্রে অর্ধশিক্ষিতরাই বিনা লাইসেন্স-এ ফার্মেসী খুলে দেদারসে বিক্রি করে আসছে বিভিন্ন কোম্পানীর ওষুধ। এমন কি চিকিৎসকের ব্যবস্থা পত্র ছাড়াই তারা বিভিন্ন রোগের ওষুধও বিক্রি করে আসছে। এসব দোকান থেকে বেশীর ভাগই যৌন উত্তেজক ওষুধ বিক্রি করে থাকে বলে অভিযোগ উঠেছে। এ ব্যাপারে ওষুধ প্রশাসন অধিদপ্তরের কার্যকর পদক্ষেপ না থাকায় স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে সদর উপজেলাসহ আশ পাশের গ্রামাঞ্চলের হাজার হাজার মানুষ।

বিশ্বস্ত সূত্রে জানা যায়, উপজেলার হাট হাজারসহ প্রত্যন্ত এলাকার প্রায় শতাধিক ফার্মেসী থাকলেও অধিকাংশ ফার্মেসীর সরকারি কোন অনুমতি বা লাইসেন্স নেই, এছাড়া উপজেলার ২২টি ইউনিয়নের বিভিন্ন হাট বাজারে অবৈধভাবে গড়ে উঠেছে প্রায় শতাধিক ওষুধের দোকান।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অনুপম ঝাঁ অপু বলেন, অনুমোদন ছাড়া কোন ব্যক্তি বা ফার্মেসীতে ওষুধ বিক্রি বা চিকিৎসা দেওয়া দন্ডনীয় অপরাধ গ্রামের সহজ সরল মানুষেরা তাদের খপ্পরে পড়ে সর্বনাশ হচ্ছেন।


এ ক্যটাগরির আরো খবর..