× Banner
সর্বশেষ
শ্রম খাতের সমস্যা সমাধান ও সম্ভাবনার ক্ষেত্র বাড়াতে টিম ওয়ার্কের প্রত্যয় শ্রমমন্ত্রীর প্রাচীন বাংলা শাসনের ইতিহাস শ্রমিকরাই দেশের উন্নয়ন অগ্রযাত্রা ও অর্থনীতির মূল চালিকাশক্তি -রাষ্ট্রপতি মে দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে বিড়ি শ্রমিকদের র‌্যালি ও সমাবেশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণে বোয়িংয়ের সঙ্গে ১৪টি উড়োজাহাজ ক্রয় চুক্তি স্বাক্ষর অগ্নি-VI ক্ষেপণাস্ত্র কর্মসূচি: চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় ভারত পশ্চিমবঙ্গ নির্বাচন ঘিরে উদ্বেগ: বাংলাদেশি এমপির মন্তব্যে বিতর্ক মে দিবসে বিএনপির শ্রমিক সমাবেশে প্রধানমন্ত্রী ঢাকাসহ ১৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, সতর্কসংকেত জারি উৎসবের আমেজে শুরু মিনি স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট ২০২৬

ঠাকুরগাঁও নিউস্কয়ার হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০১৫

বিশেষ প্রতিকেদক,ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁও শহরের নিউস্কয়ার হাসপাতালে রোববার(৬সেপ্টেম্বর)রাতে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ উঠেছে।ভুল চিকিৎসায় যে রোগী মারা গেছেন তার নাম প্রতিমা রাণী এবং তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার আখানগর গ্রামের চন্ডি দাসের স্ত্রী। এর আগেও এ হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর ঘটনা ঘটেছে বলে এলাকাবাসী জানান।

জানা গেছে,ঠাকুরগাঁও সদর উপজেলার আখানগর গ্রামের চন্ডিদাসের স্ত্রী প্রতিমা রাণী গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্ব)ঠাকুরগাঁও শহরের নিউস্কয়ার হাসপাতালে ভর্তি হয়।শুক্রবার (৪সেপ্টেম্ব)রাতে প্রতিমা দু’টি জমজ সন্তানের জন্ম দেন।অপারেশনের পর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয় ।গতকাল(৬সেপ্টেম্ব)সন্ধ্যায় ্আবারো রক্তক্ষরণ শুরু হলে সিজারিয়ান ডাঃ আবিদা সুলতানা প্রতিমাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রের্ফাড করেন।রংপুর যাওয়ার পথে ঠাকুরগাঁও খোঁচাবাড়ি নামক স্থানে প্রতিমা মারা যান।

ডাঃ আবিদা সুলতানা জানান,অপারেশন রোগীর অতিরিক্ত রক্তক্ষরণ হয়।তাই রোগীকে রক্ত দিতে হয়।কিন্তু ক্লিনিক কর্তৃপক্ষ রক্তের গ্রুপ মেচিং না করে রোগীকে রক্ত প্রদান করে।

ক্লিনিক মালিক শাহিন জানান,রক্ত দেওয়ার কিছুক্ষণ পরেই রোগীর রক্তচাপ বেড়ে যায়।পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

ঠাকুরগাঁও সদর থানার ওসি মশিউর রহমান জানান মৃত্যুর খবর শুনেছি।পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।অভিযোগ পেলে ক্লিনিক কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য,গত ৪মাস আগে নিউ স্কয়ার হাসপাতালে ভুল অপারেশনে আরও রোগীর মৃত্যু হয়।এঘটনায় প্রশাসন ক্লিনিক সিলগালা করে একটি মামলা দায়ের করে।


এ ক্যটাগরির আরো খবর..