× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্র–পাকিস্তান সম্পর্ক নিয়ে নতুন বিতর্ক: কৌশল নাকি ভুল হিসাব? উগ্রবাদী হামলার আশঙ্কা: গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ আজ ২৫ এপ্রিল শনিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির

ঠাকুরগাঁওয়ে শিক্ষকের বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ

admin
হালনাগাদ: শুক্রবার, ২১ জুলাই, ২০১৭

ঠাকুরগাঁও প্রতিনিধি: এক মক্তবের শিক্ষকের বর্বর নির্যাতনের শিকার হয়েছে ৯ বছরের শিশু সাব্বির হোসেন মুরাদ। এ নির্দয় ঘটনা ঘটেছে ঠাকুরগাঁও সদর উপজেলা পুর্ববেগুন বাড়ী নতুন পাড়া গ্রামে।
বৃহস্পতিবার সাব্বির হোসেন মুরাদ একটি পাখি কুড়িয়ে পায়। ঐ পাখি নিয়ে বিকালে সে বাড়ির পাশে মক্তবে আরবি পড়তে যায়। এই পাখি মক্তবের শিক্ষক সাইফুল ইসলামের ছেলে নয়ন বায়না ধরে। মুরাদ পাখিটি দিতে রাজি না হওয়ায় তার উপর শুরু হয় নির্মম নির্যাতন। এক পর্যায়ে মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞান হারিয়ে ফেলে মুরাদ।  স্থানীয়রা জানায় শিশুটির শরীরে নির্যাতনের ক্ষত রয়েছে।
ঘটনা জানা জানি হলে মুরাদের পরিবার ও গ্রামবাসীরা মক্তব থেকে তাকে উদ্ধার করে। প‌রে শিশু মুরাদ কে ঠাকুরগাঁও আধু‌নিক সদর হাসপাতা‌লে ভ‌র্তি করা হয়!অবস্থা বে-গতিক দেখে মক্তবের শিক্ষক সাইফুল ইসলাম পালিয়ে প্রাণ রক্ষা করে। মুরাদের বাবা মাঈনউদ্দিন অভিযোগ করে বলেন,ঐ শিক্ষক এর আগে আরেক শিশুকে নির্যাতন করে। তিনি শিক্ষক সাইফুল ইসলামের শাস্তির দাবি করেন।  এ সম্পর্কে মক্তবের ঐ শিক্ষকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তাকে পাওয়া যায় নি।
এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ওসি তদন্ত এটিএম সিফাতুল মাজদার বলেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..