× Banner
সর্বশেষ
জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ২৪ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করতে পারেন, দাবি রয়টার্সের টিপকাণ্ডে বরখাস্ত কনস্টেবল নাজমুল তারেককে চাকরিতে পুনর্বহালের নির্দেশ ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে বিএনপি নেতাকে জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

admin
হালনাগাদ: বুধবার, ২২ জুন, ২০১৬

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি ॥  চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে ঠাকুরগাঁও সদর উপজেলার ২০নং রুহিয়া পশ্চিম ইউনিয়নের বিএনপির চেয়ারম্যান প্রার্থী মোস্তফা কামালকে জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার আমলী আদালত ক-এর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শুকান্ত সাহা এ নির্দেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও সদর উপজেলার ২০নং রুহিয়া পশ্চিম ইউনিয়নের মন্ডলাদাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে প্রিজাইডিং অফিসার হিসেবে হাসান তারেক শান্তিপূর্ণভাবে ভোট শেষ করে। তবে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অস্ত্রের মুখে ভোটকেন্দ্র অবরুদ্ধ করে ফাঁকা রেজাল্ট সিটে স্বাক্ষর করে নেয় এবং রাত সাড়ে ১১টা পর্যন্ত ভোটকেন্দ্রে আটক করে রাখে।

এরপর পুলিশ যৌথ বাহিনীর সহযোগিতায় ভোটকেন্দ্রের কর্মকর্তাদের উদ্ধার করে উপজেলায় নিয়ে আসে। এ ঘটনার পর ১২ মে প্রিজাইডিং অফিসার বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েক হাজার লোককে আসামি করে রুহিয়া থানা একটি মামলা দায়ের করেন।

এদিকে, গত ১৯ জুন পুলিশ চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামালকে থানায় ডেকে নিয়ে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে জেলহাজতে পাঠায়। বুধবার পুলিশ আদালতে রিমান্ড আবেদন করলে আদালত শুনানি শেষে জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।


এ ক্যটাগরির আরো খবর..