× Banner
সর্বশেষ
আজ ১৬ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬মে (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে প্রয়াত মুক্তিযোদ্ধা পরিবারের পাশে আইনজীবী টুলু

admin
হালনাগাদ: শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৬

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় প্রয়াত মুক্তিযোদ্ধা এবিএম উমর দুলালের পরিবারকে আর্থিক সহযোগিতা করে তাদের পাশে দাঁড়ালেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাপ্তাহিক উত্তর কথা পত্রিকার সম্পাদক অ্যাড. মোস্তাক আলম টুলু।

শনিবার দুপুর ১২টায় উপজেলার কারিগাঁও মাদ্রাসাপাড়া গ্রামে প্রয়াত মুক্তিযোদ্ধা এবিএম উমর দুলালের পরিবারের হাতে নগদ অর্থ ও মুক্তিযোদ্ধার স্ত্রী জোবেদাকে শাড়ী দিয়ে সাহায্য করেন অ্যাড. মোস্তাক আলম টুলু।

এসময় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা কমান্ডার নগেন পাল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ত্রান ও সমাজ কল্যান সম্পাদক হবিবর রহমান, শ্রম বিষয়ক সম্পাদক কুতুব উদ্দীন, অ্যাড. মোজ্জাফর হোসেন মানিক সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা।

পুারিবারিক সূত্রে জানা যায়, মুক্তিযোদ্ধা এবিএম উমর দুলাল মৃত্যুকালে ৪ ছেলে, ২ মেয়ে, স্ত্রী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। এরমেধ্য ৩ ছেলে ও এক মেয়ের বিয়ে হয়েছে। বিয়ের পর থেকে তাঁরা মুক্তিযোদ্ধা দুলালের পরিবারের কোন খোজখবর নেয়নি। এমনকি মুক্তিযোদ্ধা দুলালের মৃত্যুর সংবাদের তাঁরা আসেননি। বর্তমানে প্রয়াত মুক্তিযোদ্ধা দুলালের স্ত্রী এক ছেলে ও এক মেয়েকে নিয়ে কষ্টে দিনযাপন করছেন।

স্ত্রী জোবেদা বলেন, আমাদের চাষাবাদের কোন জায়গা -জমি নেই। আমদের বাড়ীর ভিটার জন্য সরকার আমার স্বামীকে ৫ শতক জমি দিয়েছে। আমরা সে জায়গাতেই আছি। কিন্তু পরিবারের আয় রোজগার করার মত কেউ নেই। ছোট ছেলে এবিএম কাইয়ুম নবম শ্রেণির ছাত্র, আর মেয়ে এবার এইচএসসি দিয়েছে। সে এখন ভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিবে। কিন্তু তার খরচ চালাবার মতো আমার সামর্থ নেই।

স্বামীর মুক্তিভাতাটি আমার নামে চালু না হলে আমাদের আর কোন উপায় থাকছেনা বলে জানান  প্রয়াত মুক্তিযোদ্ধার স্ত্রী জোবেদা বেগম।

ঠাকুরগাঁও জেলা আয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. মোস্তাক আলম টুলু বলেন, প্রয়াত মুক্তিযোদ্ধা এবিএম উমর দুলালের পরিবারকে যে কোন ভাবে আর্থিক সহযোগিতায় আমি তাদের পাশে থাকবো। যতদিন মুক্তিযোদ্ধা ভাতাটি তার স্ত্রীর নামে পরিবর্তন না হচ্ছে আমি প্রতি মাসে মুক্তিযোদ্ধার পারিবার সহ তাঁর ছেলে-মেয়ের লেখাপড়ার জন্য আর্থিক সহযোগিতা করবেন বলে জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..