× Banner
সর্বশেষ
ঝিনাইদহে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের মাঝে ২৬ লাখ টাকার চেক বিতরণ ঋণ ব্যবস্থাপনা ও করের আওতা বাড়ানোর ওপর জোর বাণিজ্যমন্ত্রীর বর্তমান প্রেক্ষাপটে এলডিসি গ্র্যাজুয়েশনের দিকে বাংলাদেশের যাওয়ার সুযোগ নেই  -অর্থমন্ত্রী বাণিজ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক জ্বালানি সাশ্রয়ে দোকানপাট শপিংমল নিয়ে নতুন সিদ্ধান্ত ‘ইস্টার সানডে’ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর সাথে চার্চের শীর্ষস্থানীয় নেতারা ৩ মে থেকে সারা দেশে হামের টিকা -স্বাস্থ্যমন্ত্রী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন পে-স্কেল তীব্র ঝোড়ো হাওয়া-বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস আজ রোববার (৫ এপ্রিল) থেকে নতুন সূচিতে চলবে অফিস

ঠাকুরগাঁওয়ে গ্রামীন ছাত্র কল্যান সমিতির বার্ষিক আলোচনা সভা অনুষ্ঠিত

admin
হালনাগাদ: শনিবার, ২ এপ্রিল, ২০১৬

ঠাকুরগাঁও প্রতিনিধি॥ বৃক্ষরোপন, মাদক বিরোধী আন্দোলন, গরীব মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষামুলক বৃত্তি প্রদান সহ বিভিন্ন গ্রামীন অবকাঠামো উন্নয়নে সহযোগীতার লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে গ্রামীন ছাত্র কল্যান সমিতির বার্ষিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলা লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল কক্ষে গ্রামীণ ছাত্র কল্যাণ সমিতির আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ঠাকুরগাঁও সরকারী মহিলা কলেজের সাবেক অবসর প্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর এম ফজলুর রহমান ও প্রধান আলোচক ছিলেন,ঠাকুরগাঁও সরকারি কলেজের প্রাক্তন অবসর প্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর সৈয়দ আলী।

গ্রামীণ ছাত্র কল্যাণ সমিতিরি সভাপতি মো.রুহল আমিনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন,বিশেষ অতিথি ঠাকুরগাঁও রোড ডিগ্রী কলেজের অধ্যক্ষ আকতারুজ্জামান,ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, ৮নং রহিমানপুর সাবেক ইউপি চেয়ারম্যান খেলাফত হোসেন,বিশিষ্ট সাংবাদিক মনছুর আলী,ছাত্র কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সান্নি রহমান,সাংগঠনিক সম্পাদক ইমরান মাহমুদ,সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম(সোহান) ও সংগঠনের সদস্য বৃন্দ সহ প্রমুখ।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথি গন চল্লিশজন এসএসসি পরীক্ষাথীদের মাঝে শিক্ষার উপকরণ সামগ্রী তুলে দেন।


এ ক্যটাগরির আরো খবর..