× Banner
সর্বশেষ
টিপ পরে ছবি তোলা যাবে না: কেরানীগঞ্জ পাসপোর্ট অফিস শ্রম আইন বাস্তবায়নের উপর বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্য অনেকাংশে নির্ভরশীল -মার্কিন রাষ্ট্রদূত শ্রম আইন সংশোধন নিয়ে শ্রমমন্ত্রীর সঙ্গে মা‌র্কিন যুক্তরা‌ষ্ট্রের রাষ্ট্রদূতের আলোচনা ডাসারে মাসিক আইনশৃঙ্লা সভা অনুষ্ঠিত  জুলাই থেকে বিনামূল্যে ড্রেস-ব্যাগ-জুতা দেওয়া হবে শিক্ষার্থীদের – শিক্ষামন্ত্রী কোটালীপাড়ায় মাদক প্রতিরোধ ও যুব সমাজের সম্পৃক্ততা শীর্ষক সেমিনার  ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে ৩৭৮১৪ পরিবারকে – প্রধানমন্ত্রী মধুখালীতে ছায়া সংসদে বিতর্ক উৎসবে বিজয়ী দল সরকারি আইনউদ্দীন কলেজ ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে দুই গবাদি পশুর মৃত্যু ডিজিটাল নিরাপত্তা ও মিডিয়া লিটারেসি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে খেলার নামে চলছে হাইজি লাখ লাখ টাকার বাণিজ্য, প্রশাসন নিরব।

admin
হালনাগাদ: রবিবার, ২৪ জানুয়ারী, ২০১৬

আব্দুল মতিন বাহার,ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে খেলার নামে চলছে হাইজি লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে কর্তৃপক্ষ। চলতি মাসের প্রথম সপ্তাহ থেকে ঠাকুরগাঁও জেলা ষ্টেডিয়াম মাঠে শুরু করা হয় হাউজি খেলা। আর সদর উপজেলা প্রশাসন বলছেন আমাদের কাছে কোন অনুমতি নেয়া হয়নি।

খেলার মান উন্নয়নের কথা বলে হাউজি বাণিজ্য চালু হওয়ায় জেলার শুশীল সমাজের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। জেলা শহরের প্রাণ কেন্দ্র ষ্টেডিয়াম মাঠে হাউজি খেলা চালু করায় শিক্ষার্থী, দিন মুজুর, রিক্সা ওয়ালাসহ সববয়সী মানুষ মেতে উঠেছে হাউজি খেলায়।

এতে প্রভাব পড়ছে নানাভাবে। তবুও প্রশাসন নিরব ভ’মিকা পালন করছেন। এমন অবস্থা চলতে থাকলে অনেকে পথে বসার পাশাপাশি চুরি, ছিনতাই, ডাকাতিসহ আইনশৃংখলার অবনতির আশংকা করছেন শুশীল সমাজের প্রতিনিধিরা।

জেলা শুশীল সমাজের প্রতিনিধিরা মনে করছেন শীঘ্রই এই হাউজি বাণিজ্য বন্ধ করা না গেলে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হবে।

কারণ বর্তমান সরকার যখন সারাদেশে মেলার অনুমতি বন্ধ রেখেছেন তখন ঠাকুরগাঁওয়ের প্রাণ কেন্দ্রে প্রশাসনের নাকের ডোগায় এমন অপর্কম চলতে দেয়া যায় না।

যুব সমাজের পাশাপাশি শিক্ষার্থীরা কয়েকদিনে নষ্টের পথে বসেছে। আমরা আশা করছি প্রশাসন হাউজি বন্ধে দ্রুত ব্যবস্থা নিবেন।

শহরের হাজীপাড়া এলাকার আব্দুর রহিম জানান, আমি একজন রিক্সা চালক আমার দৈনিক আয় ২-৩শ টাকা। আমার ছেলে ৮ম শ্রেণীর ছাত্র সে হাউজি খেলার নামে টাকা চায় আমি না দিলে বাসায় অত্যাচার শুরু করে। এই হাউজির কারনে সংসারে গোলমালের সৃষ্টি হচ্ছে। আমি চাই দ্রুত হাউজি বন্ধ হোক।

শহরের জমিদার পাড়ার পান দোকানদার জলিল জানান, হাউজি হাউজি করে আমার ছেলে ৯ম শ্রেণীর ছাত্র বাসায় ঝগড়া বিবাদ করছে। হাউজি বন্ধ না হলে সংসারে অশান্তি লেগেই থাকবে।

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু জানান, খোলায় অনেক টাকা প্রয়োজন প্রশাসনের সাথে কথা বলে আমরা হাউজি চালানোর অনুমতি নিয়েছি। খেলার স্বার্থেই আয় করা অর্থ ব্যয় করা হবে।

আর এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল ইসলাম জানান, ষ্টেডিয়াম মাঠে হাউজি চলছে আমার জানা নেই। যেহেতু জেলা প্রশাসনের সামনে হাউজি চলছে তা বন্ধের ব্যপারে তারা এ বিষয়ে ব্যবস্থা নিবেন


এ ক্যটাগরির আরো খবর..