× Banner
সর্বশেষ
জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ধর্মীয় ও ভাষাগত গোষ্ঠী বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ -তথ্যমন্ত্রী সেবার নামে হয়রানি এবং অপচিকিৎসা থেকে বিরত থাকতে হবে -ভূমি প্রতিমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে এসআই প্রত্যাহার

admin
হালনাগাদ: রবিবার, ২৮ আগস্ট, ২০১৬

আব্দুল আউয়াল ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় এক গৃহবধু ও তাঁর মেয়েকে মারধরের অভিযোগে উপ-পরিদর্শক (এসআই) আজগর আলীকে পুলিশ লাইনে প্রত্যাহার করে নেয়া হয়েছে।

শনিবার বিকেলে উপ-পরিদর্শক (এসআই) আজগর আলীকে প্রত্যাহার করা হয় বলে জানান ঠাকুরগাঁও পুলিশ সুপার ফারহাত আহমেদ।

লাঞ্ছিত গৃহবধু হোসনেয়ারা রানীশংকৈল উপজেলার বিরাশী গ্রামের আবুল কাশেমের স্ত্রী ও পারভিন আক্তার আবুল কাশেমের মেয়ে।

গৃহবধুর স্বামী আবুল কাশেম অভিযোগ করে বলেন, গত শুক্রবার বিকেলে রাণীশংকৈল থানার সামনের একটি হোটেলে তিনিসহ স্ত্রী হোসনেয়ারা বেগম (৪৫) ও মেয়ে পারভিন আক্তার (২৫) খেতে যায়। খাওয়া শেষে বিল পরিশোধের সময় হোটেলের ম্যানেজারের সাথে স্ত্রী হোসনেয়ারার বাক-বিতন্ডা হয়। এসময় রাণীশংকৈল থানায় উপ-পরিদর্শক (এসআই) আজগর আলী এসে তাঁর স্ত্রী হোসনেয়ারার সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে এসআই হোসনেয়ারা ও তাঁর মেয়ে পারভিন আক্তারকে মারধর করে।

উপ-পরিদর্শক আজগর আলীর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি মারধরের বিষয়টি অস্বীকার করেন।

এ ব্যাপারে ঠাকুরগাঁও পুলিশ সুপার ফারহাত আহমেদ বলেন, এসআই আজগর আলীর বিরুদ্ধে গৃহবধু ও তাঁর মেয়েকে মারধরের একটি অভিযোগে এসেছে। সে কারণে সুষ্ঠু তদন্তের জন্য রাণীশংকৈল থানা থেকে আজগর আলীকে প্রত্যাহার করে ঠাকুরগাঁও পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..