× Banner
সর্বশেষ
সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে – বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’ বিমান চলাচল ও পর্যটন প্রকল্পে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে – আফরোজা নতুন কুঁড়ি ফুটবলে চ্যাম্পিয়ন সিলেট-রংপুর নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা জাতীয় সংকটে পরিণত হয়েছে – মহিলা পরিষদ কালীগঞ্জের পত্রিকা বিতরণকারী জাহাঙ্গীরের মৃত্যু

ট্রাম্প কৃষ্ণাঙ্গ হত্যাকে সমর্থন দিলেন

admin
হালনাগাদ: বুধবার, ১৭ আগস্ট, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইসকনসিন রাজ্যের মিলওয়াউকিতে এক কৃষ্ণাঙ্গকে হত্যায় পুলিশের প্রতি নিজের সমর্থন জানালেন। মঙ্গলবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প পুলিশের প্রতি তার সমর্থন ব্যক্ত করেন।

শনিবার মিলওয়াউকিতে এক কৃষ্ণাঙ্গকে গুলি করে হত্যা করে পুলিশ। পুলিশের দাবি, সিলভাইল স্মিথ নামে ওই কৃষ্ণাঙ্গের হাতে একটি পিস্তল ছিল। তবে স্থানীয় কৃষ্ণাঙ্গদের দাবি, পুলিশ বিকল্প ব্যবস্থা না নিয়ে কৃষ্ণাঙ্গদের সরাসরি গুলি করে হত্যা করছে। এ ঘটনার পর গত রোববার থেকে শহরটিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা পুলিশের কয়েকটি গাড়ি ও একটি পেট্রোল স্টেশনে অগ্নিসংযোগও করেছে।

ট্রাম্প তার সাক্ষাৎকারে বলেন, ‘আমাদের আইন মান্য করতে হবে নতুবা আমরা রাষ্ট্রহীন হয়ে পড়ব।’

পুলিশের সাফাই গাইতে গিয়ে তিনি বলেন, ‘পিস্তলটি ওই পুলিশ কর্মকর্তার মাথার দিকে তাক করা ছিল। হয়তো এটি দিয়ে গুলি করা হতো। এটা নিয়ে কে সমস্যায় পড়তে চায়? আর এ কারণে এই ঘটনা ঘটেছে। হয়তো এটা সত্য নয়। যদি এটা সত্য হয়, তাহলে লোকজনের দাঙ্গায় জড়ানো উচিত নয়।’


এ ক্যটাগরির আরো খবর..