× Banner
সর্বশেষ
ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস আজ মঙ্গলবার (২৪ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৪ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

ডেস্ক

টোকিওতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
টোকিওতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ১৫ দিনের সরকারি সফরে ঢাকা থেকে প্রথমে জাপান টোকিওতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকেল ৪টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি চার্টার্ড ফ্লাইট টোকিওর হানেদা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী তাকেই শুনসুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিমানবন্দরে স্বাগত জানান। বিমানবন্দরে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর ১৫ দিনের সরকারি সফরে তিন দেশ সফর করবেন। প্রথমে তিনি টোকিওতে যাত্রাবিরতি করবেন, এরপর তিনি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে যাবেন।

এর আগে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি বাংলাদেশ সময় সকাল ৭টা ৫৬ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। শেখ হাসিনা ২৫ থেকে ২৮ এপ্রিল জাপানে অবস্থান করবেন।

জাপান সফরের দ্বিতীয় দিন দেশটির সম্রাট নারুহিতোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। বিকেলে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাবেন শেখ হাসিনা। সেখানে তাকে আনুষ্ঠানিকভাবে গার্ড অফ অনার দেয়া হবে। সন্ধ্যায় জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই দেশের সরকারপ্রধানের মধ্যে আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠক হবে।

জাপান সফরে দেশটির সঙ্গে প্রতিরক্ষাসহ ৮টি চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের কথা রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..