× Banner
সর্বশেষ
আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জায়গা নির্ধারণ, সম্ভব্য ব্যয় ৬২ কোটি টাকা মহেশপুর পৌরসভার প্রকৌশলীকে ম্যানেজ নকশা জালিয়াতি, রাস্তা দখল করে চলছে ভবন নির্মাণ পলাতক আসামির প্রকাশ্য সংবাদ সম্মেলন, পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক ঝিনাইদহে খুলনা বিভাগীয় কীটনাশক ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা

টেস্ট ক্রিকেটে আট হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন এবি ডি ভিলিয়ার্স

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০১৬

ক্রীড়া ডেস্ক: টেস্ট ক্রিকেটে আট হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন এবি ডি ভিলিয়ার্স। তৃতীয় দক্ষিণ আফ্রিকান ও বিশ্বের ২৭তম ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে আট হাজার রান পূর্ণ করেছেন তিনি।

প্রোটিয়াদের হয়ে আগে এই কীর্তি করেছেন শুধু গ্রায়েম স্মিথ ও জ্যাক ক্যালিস। অবসরে যাওয়া এ দুই ক্রিকেটারের রান যথাক্রমে ৯ হাজার ২৫৩ ও ১৩ হাজার ২০৬ রান। টেস্ট ক্রিকেটের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক জ্যাক ক্যালিস।

সোমবার কেপ টাউনে টেস্টে ইংলিশদের বিপক্ষে ৭ হাজার ৯৫০ রান নিয়ে খেলতে নামে ভিলিয়ার্স। গেল বছরের শেষটা ভালো না গেলেও এবারের শুরুটা বেশ ভালোই করলেন ভিলিয়ার্স। ৩৯তম হাফ সেঞ্চুরি তুলে নেওয়ার পাশাপাশি আট হাজার রানও পূর্ণ করেন। ব্যক্তিগত ৮৮ রানে ফিনের বলে আউট হলেও নিজের দলকে শক্ত স্থানে নিয়ে যান তিনি।

এদিকে তার সতীর্থ হাশিম আমলা ১৫৭ রানের ইনিংস খেলার পথে টেস্টে সাত হাজার রান পূর্ণ করেছেন। অপরাজিত থাকা এ ব্যাটসম্যানের রান ৭ হাজার ৬৪। এ দুই ব্যাটসম্যান কেপ টাউটে তৃতীয় উইকেটি জুটিতে ১৮৩ রান যোগ করেন। আমলা ১৮ ইনিংস পর সেঞ্চুরি তুলে নিলেও ভিলিয়ার্সকে ১২ রানের আক্ষেপে পুড়তে হয়।


এ ক্যটাগরির আরো খবর..