× Banner
সর্বশেষ
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানির সম্ভাব্য সাময়িক সংকট মোকাবিলায় সরকারের প্রস্তুতি গ্রহণ গভীর নলকূপে গোসলকে কেন্দ্র করে শিশুকে আহত : থানায় অভিযোগ ঝিনাইদহ বিসিক সম্প্রসারণের লক্ষ্যে অংশীজনের সাথে মতবিনিময় ববি হাজ্জাজসহ ৮ প্রতিমন্ত্রী পেয়েছেন আরো মন্ত্রনালয়ের দায়িত্ব পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাথে ডিআইজি সালমা বেগমের সৌজন্য সাক্ষাৎ চাঁদাবাজ-দাগি আসামিদের বিরুদ্ধে সারাদেশে সাঁড়াশি অভিযান হবে -স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে আনসার ও ভিডিপির মহাপরিচালকের সাক্ষাৎ

পিআইডি

টেকসই জ্বালানি ব্যবস্থা নিশ্চিত করবে সুষ্ঠু ও নির্বিঘ্ন জ্বালানি তেল সরবরাহ -বিদ্যুৎ প্রতিমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
জ্বালানি তেল সরবরাহ

সুষ্ঠু ও নির্বিঘ্ন জ্বালানি তেল সরবরাহ টেকসই জ্বালানি ব্যবস্থা নিশ্চিত করবে। নিরবচ্ছিন্ন জ্বালানি সরবারাহের জন্য সমন্বিত জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনায় সুনির্দিষ্ট পূর্বাভাস দেয়া হয়েছে। ফুয়েল মিক্সে অন্যান্য জ্বালানির সাথে এমোনিয়া ও হাইড্রোজেন রাখা হয়েছে। বলেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

আজ নারায়ণগঞ্জের মেঘনা ডিপোর গোদানাইল ও ফতুল্লায় ‘চট্টগ্রাম হতে ঢাকা পর্যন্ত পাইপলাইনে জ্বালানি তেল পরিবহন’ প্রকল্পের অগ্রগতি পরিদর্শনকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, নির্ধারিত সময়ে প্রকল্প বাস্তবায়ন না হওয়া দুঃখজনক। যদিও কোভিড-১৯ বাস্তবায়ন গতিকে শ্লথ করে দিয়েছে। ঠিকাদার প্রতিষ্ঠান কার্যক্রম তদারকির জন্য ‘ওনার ইঞ্জিনিয়ার’ নিয়োগ করা গেলে আরো দ্রুত প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হবে। এ সময় দ্রুত ‘ওনার ইঞ্জিনিয়ার’ নিয়োগ দিয়ে প্রকল্প বাস্তবায়নের গতি ত্বরান্বিত করার নির্দেশ দেন।

২৫০ কিলোমিটার দীর্ঘ পাইপলাইন পরিচালনা কার্যক্রম চট্টগ্রামের প্রধান স্থাপনায় স্থাপিতব্য ডেসপাস টার্মিনাল থেকে SCADA Master Control Station (SMCS)-এর পিএলসি’র মাধ্যমে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। SCADA, টেলিকমিউনিকেশন এবং লিক ডিটেকশনের জন্য এ পাইপলাইনের সাথে অপটিক্যাল ফাইবার ক্যাবল সংযুক্ত থাকবে। প্রতিবছর পাইপলাইন পরিচালনা থেকে প্রায় ২২৭ দশমিক ৫০ কোটি টাকা সাশ্রয় হবে।

এ সময় অন্যান্যের মাঝে বিপিসি’র চেয়ারম্যান এ বি এম আজাদ ও প্রকল্প পরিচালক মোঃ আমিনুল হক উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..