মধুখালী প্রতিনিধি: “শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার” আগামী ২০৩০ সালের উন্নয়নের অভীষ্ঠ লক্ষে পৌছানো ও বাস্তবায়ন করার পরিকল্পনায় ফরিদপুর জেলার মধুখালী উপজেলার ১ নং কামারখালী ইউনিয়ন পরিষদের আয়োজনে চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস (বাবু) এর সভাপতিত্বে এবং ইউনিয়ন সচিব মোঃ ইকবাল হোসেন এর সঞ্চালনায় ইউনিয়ন পরিষদের হল রুমে গত রবিবার সকাল হতে বিকাল পর্যন্ত ইউনিয়নকে টেকসই উন্নয়ন অভীষ্ঠ (এস.ডি.জি) অর্জনে উন্নীত করার লক্ষে ইউনিয়নের বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের প্রধান, ইউ.পি সদস্য, স্বাস্থ্য কমপ্লেক্স এর ডাক্তার, এন.জি.ও কর্মী, কৃষি উপকর্মকতা, ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ এবং গনমান্য ব্যক্তিবর্গ নিয়ে ইউনিয়নের উন্নয়মূলক কর্মকান্ডের পরিকল্পনা নিয়ে স্থানীয় পর্যায়ে পরিকল্পনা প্রণয়ন বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় ইউনিয়নের উন্নতি লক্ষে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব দেন। ১ নং ওয়ার্ডের ইউ.পি সদস্য মোঃ তিলাম হোসেন, ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ ওয়াজেদ আলী শেখ, ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ রেজাউল ইসলাম, ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ ফরিদ হোসেন, ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ হাবিবুর রহমান, ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আবুলকালাম ( জামাল), ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আবুলকামাল আজাদ, ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ ইলিয়াস শেখ, ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ নুরুল ইসলাম, ১,২,৩, নং ওয়ার্ডের মহিলা সদস্য ফজিলা বেগম, ইউনিয়ন কৃষি উপকর্মকতা জীবন কুমার, ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স এর ডাক্তার লতিকা রাণী সাহা, কামারখালী উচ্চ বিদ্যলয়ের প্রধান শিক্ষক মোহাম্মাদ বশিরউদ্দীন, গন্ধখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমিছা বেগম, চাঁদতারা মসজিদের ইমাম মোঃ আমিনউদ্দীন জিহাদী, সপ্তগ্রাম নারী স্ব-নিভর পরিষদের কর্মী অরুনা বিশ্বাস, ৩ নং ওয়ার্ডের সভাপতি মোঃ সামছুর রহমান বিশ্বাস, ৪ নং ওয়ার্ডে সভাপতি মোহাম্মাদ আলী, ২ নং ওয়ার্ডের সভাপতি মোঃ নিয়ামত মোল্যা। কামারখালী ইউনিয়ন আওয়ামীগীগের সিনিয়র সহ-সভাপতি এম.এ মান্নান (মন্নু) প্রমুখ।
সভার বক্তব্য শুনে ইউনিয়নের উন্নতির লক্ষের মূল প্রতিপাদ্য বিষয় শিক্ষা, কৃষি, স্বাস্থ্য, রাস্তাঘাট, কালভাট, ব্রীজ, ড্রেন, নলকূপ, ল্যাট্রিন, জলবন্ধতা, মহিলা মার্কেট তৈরী অর্জন ও দুরি করণ একান্ত প্রয়োজন বলে দাবি তোলেন। সব শেষে কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস (বাবু) সবার উদ্দেশে বলেন আমার সরকার উন্নয়নের সরকার সে লক্ষে আগামী ২০৩০ সালের মধ্যে ইউনিয়নের সকল সমস্যার সমাধান করতে পারী এই অঙ্গিকার করে সবার কাছে দোয়া চেয়ে আলোচনা সভা শেষ করেন।