মধুখালী প্রতিনিধি: ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে রবিবার দিন ব্যাপি ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় ম্যানিজিং কমিটির সহ-সভাপতি মোঃ দেলোয়ার হোসেন (দিলু) সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস (বাবু) পি.টি.এ কমিটির সভাপতি মোঃ হারুন-অর- রশিদ মোল্যা আড়পাড়া ইউনিয়নের যুগ্নঃ সাধারণ সম্পাদক মোঃ আরমান হোসেন বাবু প্রমুখ।
এছাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক নব কুমার দত্ত সহ সকল শিক্ষক, অভিভাবক, ম্যানিজিং কমিটি ও পি.টি.এ কমিটির সদস্য বৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন ক্রীড়া, ও সাংস্কৃতিক অনুষ্ঠানের বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।



