× Banner
সর্বশেষ
ফরিদপুরে সরকারি শিশু পরিবারের কিশোরী অন্তঃসত্ত্বা: দর্জি গ্রেপ্তার, ৫ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন-নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর উন্নয়ন ও প্রকৃতি একসাথে হাতে হাত রেখে চলবে: ‘দ্বিজেন শর্মা পরিবেশ পদক- ২০২৫’ বিতরণ অনুষ্ঠানে পরিবেশমন্ত্রী ‘স্ত্রীকে গলা কেটে হত্যা করেছি’ বলে থানায় আত্মসমর্পণ স্বামীর ওআইসির নারী বিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে গেলেন সমাজকল্যাণ মন্ত্রী বাঁশখালীতে পাহাড়ি ঢলের স্রোতে ভেসে নতুন করে দুই শিশুর মৃত্যু দেশের পাঁচ জেলায় বন্যা, ঝুঁকিতে রয়েছে আরও পাঁচ জেলা বন্যা মোকাবিলায় সরকারি কার্যক্রম সমন্বয়ের দায়িত্বে বিদ্যুৎ প্রতিমন্ত্রী মান্দায় ডুবেছে ১৯৯ আশ্রয়ণ ঘর, ১৫০০ মানুষের চরম দুর্দশা বিএনপি জুলাই সনদের প্রতিটি দাবি অক্ষরে অক্ষরে পালন করবে – প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক

টিকা নেয়াটাই করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধের গুরুত্বপূর্ণ হাতিয়ার : অধ্যাপক সেব্রিনা ফ্লোরা

admin
হালনাগাদ: রবিবার, ২৪ অক্টোবর, ২০২১
টিকা নেয়াটাই করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধের গুরুত্বপূর্ণ হাতিয়ার : অধ্যাপক সেব্রিনা ফ্লোরা

দিনাজপুর জেলা প্রতিনিধি :  স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাঃ মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেছেন, টিকা নেয়াটাই করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধের গুরুত্বপূর্ণ হাতিয়ার।

আমরা চাচ্ছি যত দ্রæত সম্ভব বেশী সংখ্যক মানুষকে টিকা দিতে সেভাবেই স্বাস্থ্য বিভাগ কাজ করছে। আমরা সবাই যদি স্বাস্থ্যবিধিগুলো সঠিকভাবে মেনে চলি তাহলে সংক্রমণ অনেকটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।

দিনাজপুর সদর উপজেলার ৯নং আস্করপুর ইউনিয়নে ব্র্যাকের স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিদর্শন শেষে আস্করপুর ইউনিয়ন পরিষদে মতবিনিময়কালে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান জিয়া’র সভাপতিত্বে উপরোক্ত কথা বলেন ।

এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ মো. আব্দুল কুদ্দুছ, ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো. পয়গাম আলী প্রমুখ। এরপর তিনি কুসুম্বী কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন।


এ ক্যটাগরির আরো খবর..