× Banner
সর্বশেষ
ফরিদপুরে সরকারি শিশু পরিবারের কিশোরী অন্তঃসত্ত্বা: দর্জি গ্রেপ্তার, ৫ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন-নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর উন্নয়ন ও প্রকৃতি একসাথে হাতে হাত রেখে চলবে: ‘দ্বিজেন শর্মা পরিবেশ পদক- ২০২৫’ বিতরণ অনুষ্ঠানে পরিবেশমন্ত্রী ‘স্ত্রীকে গলা কেটে হত্যা করেছি’ বলে থানায় আত্মসমর্পণ স্বামীর ওআইসির নারী বিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে গেলেন সমাজকল্যাণ মন্ত্রী বাঁশখালীতে পাহাড়ি ঢলের স্রোতে ভেসে নতুন করে দুই শিশুর মৃত্যু দেশের পাঁচ জেলায় বন্যা, ঝুঁকিতে রয়েছে আরও পাঁচ জেলা বন্যা মোকাবিলায় সরকারি কার্যক্রম সমন্বয়ের দায়িত্বে বিদ্যুৎ প্রতিমন্ত্রী মান্দায় ডুবেছে ১৯৯ আশ্রয়ণ ঘর, ১৫০০ মানুষের চরম দুর্দশা বিএনপি জুলাই সনদের প্রতিটি দাবি অক্ষরে অক্ষরে পালন করবে – প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

টিকা নেওয়ার পরেও করোনা আক্রান্ত

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ৭ মার্চ, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Vaccination.jpg

মহামারি করোনাভাইরাস মোকাবিলায় অনেক দেশেই টিকা কার্যক্রম শুরু হয়েছে। অনেকেই করোনা টিকা গ্রহণ করেছেন। কিন্তু টিকার দুই ডোজ গ্রহণ করার পরেও করোনা আক্রান্ত হয়েছেন ভারতের এক ব্যক্তি।

শনিবার (৬ মার্চ) ভারতীয় গণমাধ্যম এনডিটিভির একটি প্রতিবেদনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে। ওই ব্যক্তি ভারতীয় গুজরাট রাজ্যের বাসিন্দা। তিনি পেশায় একজন স্বাস্থ্যকর্মী।

সেখানকার স্থানীয় প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এমএইচ সোলাঙ্কি ভারতীয় গণমাধ্যমকে জানান, ওই স্বাস্থ্যকর্মী গত ১৬ জানুয়ারি করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ এবং ১৫ ফেব্রুয়ারি দ্বিতীয় ডোজ নেন। এরপর তার শরীরে জ্বর আসে। পরে তার নমুনা পরীক্ষা করা হয় এবং ২০ ফেব্রুয়ারি জানা যায়, তিনি করোনাভাইরাসে আক্রান্ত।

তিনি আরও বলেন, হালকা লক্ষণ থাকায় বর্তমানে তিনি বাড়িতেই আইসোলেশনে আছেন। সোমবার (৮ মার্চ) থেকেই তিনি কাজে ফিরতে পারবেন বলে জানিয়েছেন।

স্বাস্থ্য কর্মকর্তা জানান, করোনা ভ্যাকসিনের দুই ডোজ নেয়ার পর শরীরে প্রয়োজনীয় অ্যান্টিবডি তৈরি হতে প্রায় ৪৫ দিন সময় লাগে। তাই দুই ডোজ টিকা নেয়ার পরেও অবশ্যই মাস্ক পরাসহ সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

গুজরাটে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ২ লাখ ৭২ হাজারেরও বেশি মানুষ এবং মারা গেছেন প্রায় সাড়ে চার হাজার।

এদিকে করোনায় বিশ্বে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১১ কোটি ৭০ লাখ এবং মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২৫ লাখ ৯৯ হাজার।

এ ছাড়া করোনা আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে আছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি ১২ লাখ ১০ হাজার ৫৮০ জন এবং মারা গেছেন এক লাখ ৫৭ হাজার ৭৯১ জন।


এ ক্যটাগরির আরো খবর..