× Banner
সর্বশেষ
মে দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে বিড়ি শ্রমিকদের র‌্যালি ও সমাবেশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণে বোয়িংয়ের সঙ্গে ১৪টি উড়োজাহাজ ক্রয় চুক্তি স্বাক্ষর অগ্নি-VI ক্ষেপণাস্ত্র কর্মসূচি: চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় ভারত পশ্চিমবঙ্গ নির্বাচন ঘিরে উদ্বেগ: বাংলাদেশি এমপির মন্তব্যে বিতর্ক মে দিবসে বিএনপির শ্রমিক সমাবেশে প্রধানমন্ত্রী ঢাকাসহ ১৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, সতর্কসংকেত জারি উৎসবের আমেজে শুরু মিনি স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট ২০২৬ আজ ১ মে (১৭ বৈশাখ ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১ মে শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে আমাদের প্রথম এবং প্রধান দায়িত্ব জনগণের দেখভাল করা – সংসদে প্রধানমন্ত্রী

টাইমলাইনে বিভিন্ন বিষয়ের ওপর নিউজ ফিড চালু করতে যাচ্ছে ফেসবুক

admin
হালনাগাদ: সোমবার, ৪ জানুয়ারী, ২০১৬

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: ব্যবহারকারীদের টাইমলাইনে বিভিন্ন বিষয়ের ওপর নিউজ ফিড চালু করতে যাচ্ছে ফেসবুক খুব শিগগির।

বর্তমানে প্রচলিত নিউজ ফিড এর পাশাপাশি ‘ভ্রমণ’, ‘স্টাইল’ এরকম নতুন নতুন বিভাগ নিউজ ফিডে যোগ করবে ফেসবুক।

ফেসবুক তাদের সাইটের ঘটনা, ছবি ও বিভিন্ন লিংক সংমিশ্রণ গঠিত বিদ্যমান নিউজ ফিডকেও বাদ দিচ্ছে না কারণ ফেসবুক মনে করে যে ব্যবহারকারীদের মধ্যে এসব নিয়েও আগ্রহ রয়েছে। কিন্তু তারা সাইটকে আকর্ষণীয় করতে নতুন এমন কিছু কন্টেন্ট যোগ করতে যাচ্ছে যেগুলো আকর্ষণীয় হতে পারে বলে তারা মনে করে।

প্রচলিত নিউজ ফিড এর পাশাপাশি ফেসবুক নতুন ফিচার হিসেবে ‘ভ্রমণ’, ‘স্টাইল’ বা ‘হেডলাইন’ এর মত বিষয়গুলো ব্যবহারকারীদের সুবিধার্থে যোগ করবে।

নতুন এই ফিচারটি বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। ফেসবুকের ইচ্ছা প্রথমে এটি সীমিত সংখ্যক ব্যবহারকারীদের জন্য চালু করা এবং যদি এরপর দেখা যায় যে নতুন এই ফিচারটি ব্যবহারকারীদের মধ্যে জনপ্রিয় হচ্ছে, তাহলে সেটি সকল ব্যবহারকারীদের জন্য চালু করা হবে।

ফেসবুকের এক মুখপাত্র বলেন, ‘ব্যবহারকারীরা আমাদেরকে বলেছে যে তারা ফেসবুকের এই নতুন এই ফিচারটি নিয়ে খুব আগ্রহী। কারণ তারা ফেসবুকে আরো নতুন নতুন বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে যায়। সুতরাং নতুন এই ফিচারটি আমরা পরীক্ষামূলকভাবে চালু করেছি এটা দেখার জন্য যে ব্যবহারকারীরা কোন কোন বিষয়ের ওপর ফেসবুকে আলোচনা করতে বেশি আগ্রহী।

এছাড়াও ফেসবুক পরীক্ষামূলকভাবে একটি মার্কেটপ্রেস টুল চালু করছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা ফেসবুকে তাদের চোখে পড়া যে কোনো জিনিস কিনতে পারবে।

তথ্যসূত্র: ইন্ডিপেন্ডেন্ট


এ ক্যটাগরির আরো খবর..