× Banner
সর্বশেষ
আজ শুক্রবার(১৩ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শুক্রবার (১৩ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ধর্মনিরপেক্ষ সংবিধানের সংসদ ভবনে কালেমা ক্যারিওগ্রাফ প্রধামন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে -সমাজকল্যাণমন্ত্রী প্রযুক্তিগতভাবে রাষ্ট্র বা সরকারকে কাঠামোতে দাঁড় করালেই ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়া সম্ভব -তথ্যমন্ত্রী মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল হবে আধুনিক ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’ শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের উন্নয়নে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ৫৪ লক্ষ ৩০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি – জামায়াত আমির

ঝিনাইদহ প্রতিনিধি\

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনে বিএনপি প্রার্থী রাশেদ খান এবং স্বতন্ত্র (বিএনপির) সাইফুল ইসলাম ফিরোজ ও মুর্শিদাজামান পপির মনোনয়নপত্র দাখিল

Kishori
হালনাগাদ: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
এবং স্বতন্ত্র (বিএনপির) সাইফুল ইসলাম ফিরোজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী রাশেদ খান তার মনোনয়নপত্র জমা দিয়েছেন। অপরদিকে দলীয় মনোনয়ন না পেয়ে বিএনপির কেন্দ্রিয় সেচ্ছাসেবক দলের যুগ্ন-সাধারন সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ এবং ঝিনাইদহ জেলা বিএনপির উপদেষ্টা সদস্য মুর্শিদাজামান পপি স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার বিকেল তিনটায় বিএনপি মনোনিত রাশেদ খান ঝিনাইদহ জেলা ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দদের সাথে নিয়ে কালীগঞ্জ উপজেলা পরিষদে এসে নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদের কাছে মনোনয়নপত্র দাখিল করেন। রাশেদ খান গন অধিকার পরিষদের পদত্যাগকৃত কেন্দ্রিয় কমিটির সাধারন সম্পাদক।

এ সময় তার সাথে ছিলেন, ঝিনাইদহ -১ আসনের বিএনপির ধানের শীষের প্রার্থী এ্যাড, আসাদুজ্জামান আসাদ, ২ নং আসনের ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাড, এম এ মজিদ, জেলা বিএনপির সাধারন সম্পাদক জাহিদুজ্জামান মনা ও কালীগঞ্জ পৌর বিএনপির আহব্বায়ক আলহাজ¦ আতিয়ার রহমান সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এর আগের দিন রোববার জামায়াতে ইসলামীর মনোনিত প্রার্থী মাওলানা আবু তালিব তার মনোনয়নপত্র জমা দেন। সোমবার শেষ দিনে ইসলামী আন্দোলনের (হাতপাখা) আব্দুল জলিল, জাতীয় পাটির এমদাদুল ইসলাম বাচ্চু, গনফোরামের খনিয়া খানম, স্বতন্ত্র ওবাইদুল হক রাসেল ও মীর আমিনুল ইসলাম সগ মোট ০৯ জন প্রার্থী

সহকারী রিটার্নিং অফিসার কালীগঞ্জ উপজেলা কর্মকর্তা রেজওয়ানা নাহিদ জানান, এবারে এ আসন থেকে মোট ১১ জন প্রার্থী মনোনয়নপত্র গ্রহন করেছিলেন। সোমবার শেষ সময় পর্যন্ত মোট ০৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..