× Banner
সর্বশেষ
সাংবাদিক ও রাজনৈতিক প্রতিপক্ষকে মার্কিন প্রেসিডেন্টের তীব্র আক্রমণ ইউরোপে ভয়াবহ দাবানল: ফ্রান্স-স্পেনে লাখো মানুষ ঘরছাড়া, জরুরি অবস্থা ও ব্যাপক উদ্ধার অভিযান আজ ২৬ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ জুলাই (৯ শ্রাবণ ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে রংপুর বিভাগের নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক, গুলশানে কুড়িগ্রাম জেলা বিএনপির কমিটি পুনর্গঠনের দাবিতে বিক্ষোভ স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু করতে নির্দেশ প্রধানমন্ত্রীর ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট বইটির মোড়ক উন্মোচন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বন্যা পরিস্থিতির উন্নতি, অধিকাংশ জেলায় স্বাভাবিক অবস্থা ফিরছে প্রস্তাবিত কর্পোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ নিয়ে আইসিএসবির সিপিডি প্রোগ্রাম মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ জেলা বিএনপি সংবাদ সম্মেলন

Kishori
হালনাগাদ: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
জেলা বিএনপি সংবাদ সম্মেলন

ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে। শনিবার সকালে জেলা বিএনপির কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে দলটির জেলা শাখা।

এতে জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ, সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম বাদশা, মুকুল হোসেন সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ-সাধারণ সম্পাদক শাহজাহান আলী, আসিফ ইকবাল মাখন, পৌর বিএনপি সাধারণ সম্পাদক সাইফুজ্জামান শেখর, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপপু, যুবদলের সভাপতি আহসান হাবিব রণক, সহ-দপ্তর সম্পাদক সাকিব আহম্মেদ বাপ্পীসহ জেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলন থেকে অভিযোগ করা হয়, গত ১০ অক্টোবর দৈনিক আমার দেশ পত্রিকার ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামানের সাথে জড়িয়ে জেলা বিএনপির সভাপতিকে নিয়ে সংবাদ প্রকাশ করা হয় যা সত্য নয়। জেলা বিএনপির সভাপতিকে রাজনৈতিক ভাবে হেয় করার জন্য এই সংবাদ প্রকাশ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে এ্যাড. এম এ মজিদ বলেন, আসাদুজ্জামানের সাথে তার কোনদিন ব্যবসায়িক লেনদেন ছিলো না। উপরুন্তু আসাদুজ্জামানের এক আত্বীয়ের কাছে পাওনা টাকা চাওয়ায় তাকে হেনস্থা করা হয়। সংবাদ সম্মেলন থেকে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানানো হয়।


এ ক্যটাগরির আরো খবর..