× Banner
সর্বশেষ
আজ ১৬ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬মে (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

ঝিনাইদহ কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজে মেধাবী শিক্ষার্থী সংবর্ধনা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৩১ জুলাই, ২০১৮

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহ॥ ৩১জুলাই’২০১৮:  সৃজনশীল মেধা অন্বেষন প্রতিযোগিতায় খুলনা বিভাগীয় সেরা হওয়ায় ঝিনাইদহের কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজের ১০ম শ্রেণীর মেধাবী ছাত্র নাফিস ইনতিসারকে সংবর্ধণা প্রদাণ করা হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার সকালে প্রতিষ্ঠান চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

কাঞ্চননগর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রদীপ কুমার বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) রেজানুর বেগম, সদর উপজেলা শিক্ষা অফিসার এম এ আরিফ সরকার, জেলা শিক্ষা অফিসের পরিদর্শক মোজাফফর হোসেন পলাশ, এক্সকাঞ্চননগর এসোসিয়েশনের সভাপতি শাহিনুর আলম লিটন।

আলোচনা সভা শেষে ২০১৮ সালের সৃজনশীল মেধা অন্বেষন প্রতিযোগিতায় খুলনা বিভাগীয় সেরা হওয়ায় নাফিসকে ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের গৌরব অর্জন করায় কলেজের অধ্যক্ষকে সংবধর্না প্রদান করা হয়। পরে দিনব্যাপী অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।


এ ক্যটাগরির আরো খবর..