× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা: উত্তেজনা প্রশমনের নতুন অধ্যায় আক্রমণ-পাল্টা আক্রমণের প্রথমার্ধ, ঘানা-পানামা ম্যাচ গোলশূন্য সমতায় আজ বৃহস্পতিবার (১৮ জুন) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ আষাঢ় বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২০২৬ ফিফা বিশ্বকাপ: গোলবন্যার রোমাঞ্চকর ম্যাচে ক্রোয়েশিয়াকে উড়িয়ে ইংল্যান্ডের শুভ সূচনা জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার – প্রধানমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় মৎস্য দপ্তরের মোবাইল কোর্ট: লাখো পার্শে পোনা অবমুক্ত, ২ ব্যবসায়ীকে আর্থিক দণ্ড কপোতাক্ষ নদে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন, গভীর ঘের ভরাট করে ইটভাটার নীলনকশা

ঝিনাইদহে ১ হাজার দুস্থ পরিবারের মাঝে ইফতার বিতরণ

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ২১ এপ্রিল, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Jhenidah-ifter-distribution.jpg

ঝিনাইদহ প্রতিনিধি: চলছে রহমতের মাস রমজান। রমজানের ৮ম দিনে রোজাদারদের সাথে সওয়াব ভাগাভাগি করে নিতে ঝিনাইদহে ১ হাজার দুস্থ পরিবারের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

বুধবার বিকেলে শহরের ব্যাপারী পাড়ায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়রের উদ্যোগে এ ইফতার বিতরণ করা হয়। এসময় দুস্থদের মাঝে ইফতার তুলে দেন জেলা প্রশাসক মজিবর রহমান, পৌর মেয়র সাইদুল করিম মিন্টু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহীনসহ অন্যান্যরা।

স্বাস্থ্যবিধি মেনে ব্যাপারী পাড়ার নতুন মসজিদ মোড় ছাড়াও বিভিন্ন এলাকায় বাড়িতে বাড়িতে গিয়ে ইফতার সামগ্রী পৌঁছে দেওয়া হয়। এসময় পৌর মেয়র সাইদুল করিম মিন্টু বলেন, করোনা মহামারির এই সময় নিম্ন আয়ের মানুষের চরম অভাবের মধ্যে দিন যাচ্ছে। অনেকেই পরিবারের সদস্যদের নিয়ে ভালোভাবে ইফতারও করতে পারছে না। এই চরম দুরবস্থার মাঝে দুস্থ কিছু মানুষের মাঝে ইফতার সামগ্রী তুলে দিতে পেরে আমি খুশি। পুরো রমজান মাস এই ইফতার বিতরণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..