× Banner
সর্বশেষ
ভারতের কৌশলগত অস্ত্র সুরক্ষায় ভূগর্ভস্থ অবকাঠামো জোরদার এবার ভারতে চালু হচ্ছে চালকবিহীন পড ট্যাক্সি (Pod Taxi) আজ ১৮ এপ্রিল শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ এপ্রিল (৪ বৈশাখ) শনিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে হজ ফ্লাইট উদ্বোধন, দেশ ও জাতির কল্যাণে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের  পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি সানা ও সম্পাদক ইকবাল  শার্শার উলসী ‘জিয়ার খাল’ পরিদর্শনে মফিকুল হাসান তৃপ্তি: উদ্বোধনে আসছেন তারেক রহমান বাগআঁচড়ায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি

ঝিনাইদহে সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী শান্তি পদযাত্রা ও মানববন্ধন

admin
হালনাগাদ: বুধবার, ১৭ আগস্ট, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি॥ ১৭ আগস্ট’২০১৬ঃ “জঙ্গী ও সন্ত্রাস নয় শান্তি চাই” এ শ্লোগানে ঝিনাইদহে শান্তি পদযাত্রা ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। অধিকার মঞ্চ ও জেলা মানবাধিকার ফোরাম এ কর্মসুচির আয়োজন করে।

বুধবার সকাল ১০টার দিকে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে সাদা পতাকা হাতে নিয়ে একটি পদযাত্রা শুরু হয়। পদযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পায়রা চত্বরে গিয়ে মানবন্ধনে মিলিত হয়।

সে সময় বক্তব্য দেন ঝিনাইদহ জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খাতুন, জেলা মানবাধিকার ফোরামের সভাপতি আমিনুর রহমান টুকু, অধিকার মঞ্চের সভাপতি এন এম শাহজালাল, সাধারণ সম্পাদক শরিফা খাতুন, এইড এর পরিচালক আমিনুল ইসলাম বকুল, আঞ্জুমান মফিদুল ইসলাম এর জেলা সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, সোনার বাংলা ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাসসহ সুশীল সমাজের প্রতিনিধিরা। এ পদযাত্রা ও মানববন্ধনে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, এনজিও, মানবাধিকার কর্মীরা অংশ নেয়।


এ ক্যটাগরির আরো খবর..