× Banner
সর্বশেষ
আক্রমণ-পাল্টা আক্রমণের প্রথমার্ধ, ঘানা-পানামা ম্যাচ গোলশূন্য সমতায় আজ বৃহস্পতিবার (১৮ জুন) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ আষাঢ় বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২০২৬ ফিফা বিশ্বকাপ: গোলবন্যার রোমাঞ্চকর ম্যাচে ক্রোয়েশিয়াকে উড়িয়ে ইংল্যান্ডের শুভ সূচনা জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার – প্রধানমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় মৎস্য দপ্তরের মোবাইল কোর্ট: লাখো পার্শে পোনা অবমুক্ত, ২ ব্যবসায়ীকে আর্থিক দণ্ড কপোতাক্ষ নদে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন, গভীর ঘের ভরাট করে ইটভাটার নীলনকশা দূর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠস্বর: মধুখালীতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঝিনাইদহে ভ্রাম্যমান আদালতে মাদক ব্যবসায়ীর কারাদন্ড

Dutta
হালনাগাদ: শনিবার, ৩১ জুলাই, ২০২১

ঝিনাইদহ প্রতিনিধি ॥ ঝিনাইদহ শহরের গুলশানপাড়ায় রিংকু মিয়া (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে ৩ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিন্নাতুল ইসলাম এ দন্ডাদেশ প্রদান করেন। দন্ডিত রিংকু ওই এলাকার জামির হোসেনের ছেলে।

ঝিনাইদহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক আবুল কালাম আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে গুলশানপাড়ায় মাদক ব্যবসায়ী রিংকু মিয়া মাদক ক্রয়-বিক্রয় করছে। এমন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে ১০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদাণ করে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট জিন্নাতুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..