× Banner
সর্বশেষ
তরুণীর সাথে যুবকের ছবি ভাইরাল, সমালোচনার ঝড়! বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সংসদের ভেতরে এবং বাইরেও জামায়াতে ইসলামীর সংগ্রাম চলবে মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় পরিচয়, গর্ব, ঐতিহ্য ও অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ -স্থানীয় সরকার মন্ত্রী আগামীকাল ৩০টি নির্বাচিত উপজেলায় বিশেষ হাম টিকা কার্যক্রম -স্বাস্থ্যমন্ত্রী সাপাহারে সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ দেশের সর্বোচ্চ ১৩০ ফুট ফ্ল্যাগস্ট্যান্ড বা সুউচ্চ মাস্তুল, বেনাপোল সীমান্তে উড়বে গৌরবের পতাকা সিক্সথ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস দেশের বৈজ্ঞানিক অগ্রযাত্রাকে আরো ত্বরান্বিত করবে -আইসিটি মন্ত্রী নরেন্দ্র মোদির অর্থনৈতিক নীতি প্রচলিত আধা-সমাজতান্ত্রিক নীতির মিশ্রণ বিনিয়োগ পরিবেশ নিয়ে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন

ঝিনাইদহে ব্রীজ নির্মানের আগেই ভেঙ্গে পড়লো গার্ডার

Kishori
হালনাগাদ: রবিবার, ৪ আগস্ট, ২০১৯

ঝিনাইদহ প্রতিনিধি॥  ঝিনাইদহ শহরের ধোপাঘাটা এলাকায় নবগঙ্গা নদীর উপর সড়ক ও জনপথ বিভাগের অধীন ১২০ কোটি টাকা ব্যায়ে নির্মিত ব্রীজের দুইটি বৃহৎ আকারের গার্ডার (বেষ্টক) ভেঙ্গে পড়েছে। এতে অল্পের জন্য রক্ষা পেয়েছে ২০ জন শ্রমিক। রোববার দুপুরে এই ঘটনা ঘটে। ব্রীজে গার্ডার ভেঙ্গে পড়ার সময় বিকট শব্দে এলাকা কেঁপে ওঠে।

ঝিনাইদহ সড়ক ও জনপথ বিভাগের একটি সুত্র জানায় জাইকার অর্থয়নে মনিকা লিমিটেড পিডব্লউ ০৩ প্যাকেজের আওতায় ব্রীজটি নির্মান করছে। দেড় বছর ধরে পাইলিং ও মাটি ভরাটের কাছ শেষে এখন ব্রীজের দুই পাশে গার্ডার দেওয়ার কাজ চলছিল।

কোম্পানীর ম্যাসেঞ্জার ওলিউর রহমান জুয়েল জানান, জগ দিয়ে গার্ডার স্থানান্তরিত করার সময় অসাবধান বশত প্রায় একশ ফুট দৈর্ঘ্য গার্ডার দুইটি নিচে পড়ে ভেঙ্গে গেছে। শ্রমিকরা এ সময় খাবার গ্রহন করায় বড় ধরণের কোন ক্ষতি হয়নি। তবে এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে। অভিযোগ উঠেছে, কাজে ত্রুটি থাকার কারণে এই দুর্ঘনা ঘটেছে। পরিদর্শন করে দেখা গেছে, ব্রীজের কাজে ব্যাবহৃত পাইপ ও সার্টারগুলো দীর্ঘ দিনের পুরানো ও মরিচা ধরা। প্রায় দেড়শ টন ওজনের দুইটি গার্ডারের ভর সইতে না পারায় গার্ডার দুইটি পড়ে গেছে।

বিষয়টি নিয়ে প্রজেক্ট ম্যানেজার আব্দুস সালাম গনমাধ্যম কর্মীদের সাথে কথা বলতে রাজি হন নি। তবে সাইট ইঞ্জিনিয়ার শাহাদত হোসেন জানান, বিষয়টি জেনে বুঝে বলা যাবে। তবে নিশ্চয় কাজে কোন ত্রুটি ছিল।

ঝিনাইদহ সড়ক ও জনপথ বিভাগের নজরুল ইসলাম জানান, আমরা এ কাজের দেখভাল করছি না। ঢাকা থেকে একটি প্রজেক্টের মাধ্যমে কাজটি হচ্ছে। এই প্রজেক্টের একটি অফিস যশোরে আছে। তাদের সাথে কথা বলুন। আমরা ব্রীজ নির্মানের কোন খোজই রাখি না বলে নির্বাহী প্রকৌলী নজরুল ইসলাম জানান।


এ ক্যটাগরির আরো খবর..