ঝিনাইদহে নাশকতার মামলায় বিএনপি, জামায়াত ও শিবিরের ৯ নেতাকর্মী গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধি॥ ১৭ অক্টোবর’২০১৬ঃ  নাশকতার মামলায় বিএনপি, জামায়াত ও শিবিরের ৯ নেতাকর্মী গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান নাশকতা প্রতিরোধে জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালায় পুলিশ। সেসময় শৈলকুপা থেকে ৩ জন, সদর থেকে ২ জন এবং, মহেশপুর, কোটচাঁদপুর, কালীগঞ্জ ও হরিণাকুন্ডু থেকে ৪ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ঝিনাইদহের বিভিন্ন থানায় নাশকতার মামলা রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।