× Banner
সর্বশেষ
গুণিজনদের সম্মানিত করলে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়ে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী সালথায় প্রকাশ্যে মাদক সেবন; ৪ যুবকের এক মাসের কারাদণ্ড আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

ঝিনাইদহে নাশকতার মামলায় জামায়াতের ৫ নেতাকর্মী গ্রেফতার

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি- ঝিনাইদহে নাশকতার মামলায় জামায়াতের ৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত কোটচাঁদপুর উপজেলার দোড়া ইউনিয়ন থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো-কোটচাঁদপুর উপজেলার কবিরখালী গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে উসমান গনি (৬০), কোটচাঁদপুর বাজার পাড়া এলাকার মৃত মঈদুল ইসলামের ছেলে রফিকুল ইসলাম (৪০), জালালপুর গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে শাহ আলম (৪৯) একই গ্রামের মুরাদ আলীর ছেলে শমসের আলী (৩৪) এবং ধোপাবিলা গ্রামের দরবেশ আলীর ছেলে হাসানুজ্জামান (৩৮)। কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আহম্মেদ কবীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোটচাঁদপুর থানা পুলিশ জানতে পারে উপজেলার দোড়া ইউনিয়নের বিভিন্ন স্থানে সন্ত্রাসীরা নাশকতার পরিকল্পনা করছে।

এমন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে জামায়াতের ৩ জন রোকন ও ২ জন সদস্যকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে থানায় বিষ্ফোরক ও সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..