× Banner
সর্বশেষ
পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২ শ্যামনগরে সুন্দরবন সচেতনতায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে এয়ারবাসের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ঝিনাইদহে নাশকতার মামলায় জামায়াত-শিবিরের ৪ কর্মীসহ বিভিন্ন মামলায় ৩৬ জন গ্রেফতার

admin
হালনাগাদ: শনিবার, ৬ আগস্ট, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি॥ ৬ আগস্ট’২০১৬ঃ নাশকতার মামলায় ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা থেকে জামায়াত-শিবিরের ৪ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া বিভিন্ন মামলায় গ্রেফতার করা হয়েছে আরও ৩২ জনকে। শুক্রবার রাত থেকে শনিবার  সকাল পর্যন্ত কোটচাঁদপুর উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।

কোটচাঁদপুর থানার অফিসার-ইন-চার্জ (ওসি) আহমেদ কবীর হোসেন জানান, কোটচাঁদপুর থেকে গ্রেফতার হওয়া জামায়াত-শিবিরের কর্মীরা হলো সলেমানপুর দাসপাড়ার তোফাজ্জেল হোসেনের ছেলে মাহাবুবুর রহমান (৩৫), ফুলবাড়ী রেলগেট পাড়ার শফি উদ্দীনের ছেলে বাবুল হোসেন (২৭), ফাজিলপুর গ্রামের করম আলী ছেলে বাবুল হোসেন (৫০), জালালপুর মালোপাড়ার আবুল কাশেমের ছেলে মানোয়ার হোসেন (৩৫)। তিনি আরো জানান, এ সময় বিভিন্ন  মামলায় আরো ৫ জনকে গ্রেফতার করা হয়।

অপরদিকে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, নাশকতা প্রতিরোধে রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জেলার বিভিন্ন উপজেলা থেকে ৪ জামায়াত-শিবিরসহ বিভিন্ন মামলায় মোট ৩৬ জন কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের দুপুরে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..