ঝিনাইদহ প্রতিনিধি॥২৬সেপ্টেম্বর’২০১৭ঃ ঝিনাইদহে নারীর প্রতি পারিবারিক সহিংসতা প্রতিরোধে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করে শিশু নিলয় ফাউন্ডেশন। শিশু নিলয় ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নাসিমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার শাম্মী ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মমিনুর রহমান, ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সেলিম, শিশু নিলয় ফাউন্ডেশনের পরিচালক রোজিনা আক্তার, প্রোগ্রাম অফিসার মোয়াজ্জেম হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন ফুরসন্দি ইউনিয়নের চেয়ারম্যান এ্যাড. আব্দুল মালেক, দোগাছি ইউপি চেয়ারম্যান ইসাহাক জোয়ার্দ্দার, পদ্মাকর ইউপি চেয়ারম্যান সৈয়দ নিজামুল গনি লিটুসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।
বক্তারা, নারী প্রতি পারিবারিক সহিংসতা বন্ধে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান সেই সাথে সবাইকে এগিয়ে আসারও আহ্বান জানান।