× Banner
সর্বশেষ
আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে তিনটি ইটভাটা গুড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

Kishori
হালনাগাদ: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
ঝিনাইদহে তিনটি ইটভাটা গুড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

ঝিনাইদহের কালীগঞ্জে তিনটি অবৈধ ইটভাটা ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে যশোর পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালতের একটি টিম। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত তারা কালীগঞ্জ পৌর এলাকার মধ্যে শিবনগরে অবস্থিত এম এম বি এম ব্রিকস, এইচ এম বি এম ব্রিকস ও ইশ^রবা এলাকার এ এম বি এম ভাটায় অভিযান চালায়। এ সময় এস্কেভেটর দিয়ে ভাটাতে ইট পোড়ানো গোল প্রাচীর ভেঙে গুড়িয়ে দেয়।

এদিন সকাল ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন খুলনা বিভাগীয় পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম। এ অভিযানকালে যশোর পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ডাইরেক্টর মুনতাসির রহমানসহ কালীগঞ্জ থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

খুলনা বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম বলেন, সরকারী বিধিমালায় পৌর এলাকার মধ্যে ইট ভাটা পরিচালনা করার নিয়ম নেই। কিন্তু ভাটা মালিকগণ সেই নিয়ম অমান্য করে দীর্ঘদিন অবৈধভাবে ভাটা পরিচালনা করে আসছিল। এজন্য ইটভাটা উচ্ছেদে এই অভিযান পরিচালনা করে তিনটি ভাটা নষ্ট করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..