× Banner
সর্বশেষ
আজ ১৬ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬মে (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

ঝিনাইদহে জ্বালানি বিষয়ে বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১২ জুলাই, ২০১৮

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহ॥ ১২জুলাই’২০১৮:  ‘শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ উপলক্ষে বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক সরোজ কুমার নাথ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বাকাহীদ হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আছাদুজ্জামান, ওজোপাডিকোর নির্বাহী প্রকৌলী পরিতোষ চন্দ্র সরকার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ আখতারুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আয়ুব হোসেন, সরকারি বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজগর আলী, সরকারি নুরুন্নাহার মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ এন এম শাহজালাল।

অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন এনডিসি খায়রুল ইসলাম, পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিয়া আক্তার চৌধুরী। নবায়ন যোগ্য জ্বালানি, জ্বালানি দক্ষতা ও জ্বালানি সংরক্ষণ বিষয়ে এ প্রতিযোগিতায় জেলার ৬ টি উপজেলার বাছায়কৃত ১২ জন প্রতিযোগি অংশগ্রহণ করেন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..