× Banner
সর্বশেষ
আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২

ঝিনাইদহে জামায়াতের নারী কর্মী আটক

admin
হালনাগাদ: সোমবার, ১৮ জুলাই, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ শহরের ব্যাপারী পাড়ায় অভিযান চালিয়ে জলি খাতুন (২৮) নামে জামায়াতের এক নারী কর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার ভোরে তাকে আটক করা হয়। তবে সকাল ১১টার দিকে তা প্রকাশ করা হয়। জলি ব্যাপারী পাড়ার খোরশেদ আলীর স্ত্রী।

পুলিশ জানায়, জলি খাতুন জামায়াতের একজন সক্রিয় কর্মী। জামায়াতের নারী কর্মীদের সে প্রশিক্ষণ দিয়ে আসছিল। খবর পেয়ে ভোরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..