× Banner
সর্বশেষ
চট্টগ্রামে আরও দুই শিশুকে ধর্ষণের অভিযোগ সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে নেশা জাতীয় ৩১ বোতল সিরাপসহ আটক-৩ নড়াইলে এসএসসি পরীক্ষার্থীকে বিবস্ত্র করে ভিডিও ধারণ খোবে আত্মহত্যার চেষ্টা যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা প্রধানের পদ থেকে পদত্যাগ করলেন তুলসী গ্যাবার্ড জাতীয়ভাবে নজরুলজয়ন্তী উদ্‌যাপনে ত্রিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ভারত-দক্ষিণ কোরিয়ার যৌথ উদ্যোগে লেজার অস্ত্র ও মোবাইল এয়ার ডিফেন্স সিস্টেম আজ শনিবার (২৩ মে) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৮ জ্যৈষ্ঠ শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ‘ঈদ উপহার’ নজরুলের কবিতা দেশপ্রেম, মানবপ্রেম ও আত্মত্যাগের প্রেরণায় উজ্জীবিত করে – তথ্যমন্ত্রী

ঝিনাইদহে ছাত্রলীগের ৬৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

admin
হালনাগাদ: বুধবার, ৪ জানুয়ারী, ২০১৭

ঝিনাইদহ প্রতিনিধিঃ বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে ঝিনাইদহে ছাত্রলীগের ৬৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে জেলা ছাত্রলীগের আয়োজনে বুধবার সকালে সরকারী কেসি কলেজ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের চুয়াডাঙ্গা বাস স্টান্ডে গিয়ে শেষ হয়।

এরপর সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে পুষ্পমাল্য অর্পণ করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

পরে শহরের পোস্ট অফিস মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করা হয় এবং ৬৯ পাউন্ড কেক কাটা হয়।

জেলা ছাত্রলীগের সভাপতি শাকিল আহম্মেদ এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক রানা হামিদ এর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক নেতা অশোক ধর, আশফাক মাহমুদ জন, হাফিজুর রহমান, তুষার পারভেজ, খায়রুল ইসলাম, মিঠুন প্রমুখ।

এসময় জেলা ছাত্রলীগের বর্তমান ও সাবেক নেতাকর্মীসহ ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..