× Banner
সর্বশেষ
২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ৫০% কমানোর অঙ্গীকার বাংলাদেশের ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ১৭ জেলার নদীবন্দরে সতর্কতা আজ ৪ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন পাইলট প্রকল্পে ৯৯ হাজার শিক্ষার্থী পাবেন বিনামূল্যের পাটের স্কুল ব্যাগ সরকারের ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবেশ মন্ত্রণালয়ের প্রকল্প পরিমার্জনের উদ্যোগ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে এনজিওদের এগিয়ে আসার আহ্বান জ্বালানিমন্ত্রীর ২০২৭ সালের হজে ব্যাকঅ্যাপ আবাসন ১% রাখার অনুরোধ বাংলাদেশের আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে – প্রধানমন্ত্রী

ঝিনাইদহে উদ্যোক্তার মৃত্যুতে স্মরণ ও সহায়তা প্রদাণ

admin
হালনাগাদ: শনিবার, ৫ মার্চ, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি॥ ৫মার্চ’২০১৬:“দৃষ্টির আড়ালে থাকলেও তুমি আছো হৃদয় জুড়ে” এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়ন ডিজিটাল সেন্টারের প্রয়াত উদ্যোক্তা মোক্তার হোসেন স্মরণে স্মরণ সভা ও পরিবারের মাঝে সহায়তা প্রদাণ করা হয়েছে।

রিয়েল এন্টার প্রিমিয়ার গ্রুপ ও ঝিনাইদহ জেলা উদ্যোক্তা গ্রুপের আয়োজনে শনিবার সকালে সদর উপজেলা মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলকার নায়ন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আবু ইউসুফ মো: রেজাউর রহমান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহারাজপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা অনুপ কুমার অধিকারী, রিয়েল এন্টার প্রিমিয়ার গ্রুপ এর এ্যাডমিন জাহাঙ্গির হোসেন, উদ্যোক্তা আরিফুজ্জামানসহ অন্যানোরা।
স্মরণসভা শেষে প্রয়াত উদ্যোক্তা মোক্তার হোসেনের ৩ টি সন্তানের লেখাপড়ার জন্য আজীবন সহায়তা ও পরিবারের স্বচ্ছলতা ফিরিয়ে দেওয়ার জন্য ২ টি ছাগল প্রদাণ করা হয়। দুপুরে তার কবর জিয়ারত করে আত্মার মাগফেরাত কামনা করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..