× Banner
সর্বশেষ
নারীর অগ্রযাত্রায় আরেক ধাপ এগিয়ে গেল জাতীয় সংসদ সংরক্ষিত নারী আসন—ক্ষমতায়নের আড়ালে নিয়ন্ত্রণের রাজনীতি আজ ৪ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ বৈশাখ সোমবার (৪ মে) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সংরক্ষিত নারী আসন: প্রতিনিধিত্বের বিস্তার, নাকি প্রতীকী অন্তর্ভুক্তি? সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত এমপিদের শপথ গ্রহণ শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন পরীক্ষা গ্রহণের জন্য প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে – শিক্ষামন্ত্রী

ঝিনাইদহে ইটভাটা মালিক ও শ্রমিকদের মানববন্ধন

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২১

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ৩ দফা দাবীতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালন করেছে ইটভাটা মালিক ও শ্রমিকরা। বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে তারা এই কর্মসূচী পালন করে। এতে ব্যানার ফেস্টুন নিয়ে জেলার ৬ উপজেলা থেকে আসা ইটভাটা মালিক ও শ্রমিকরা অংশ নেয়।

এসময় বক্তব্য রাখেন, জেলা ইট প্রস্তুতকারক মালিক সমিতির সভাপতি মাহমুদুল ইসলাম ফোটন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান খান, সহ-সভাপতি কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল, নির্বাহী সদস্য মিজানুর রহমান মাসুমসহ অন্যান্যরা।

বক্তারা, ২০১৯ সালের ইটভাটা আইন সংশোধন, প্রত্যেক ইটভাটার পরিবেশ ছাড়পত্র প্রদাণ ও অভিযানের নামে ইটভাটা ভাংচুর বন্ধের দাবী জানান। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের নিকট স্মারক লিপি পেশ করেন তারা।


এ ক্যটাগরির আরো খবর..