× Banner
সর্বশেষ
মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক মন্ত্রী সুনীল কুমার গুপ্তের প্রয়াণ দিবস আজ আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩০ এপ্রিল (১৬ বৈশাখ) বৃহস্পতিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে জাতীয় সংকটে বারবার সমাধানমূলক নেতৃত্ব দিয়েছে বিএনপি: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জাতীয় সংসদ ভবনে সচিবালয় কমিশন বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সয়াবিন তেল লিটার প্রতি নতুন দাম ১৯৯ টাকা নির্ধারণ সীমানার গাছ লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১ চট্টগ্রামে নৌবাহিনীর মেডিকেল কলেজের আনুষ্ঠানিক যাত্রা শুরু ঝিকরগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; প্রতিষ্ঠানসহ দু’জনকে জরিমানা

ঝিনাইদহে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের ৮ম প্রতিষ্ঠবার্ষিকী পালিত

admin
হালনাগাদ: সোমবার, ১২ নভেম্বর, ২০১৮

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহ ॥ ঝিনাইদহে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রোববার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন।

স্থানীয় সরকারের উপ-পরিচালক সাইফুর রহমান খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনি, হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবর্ণা রানী সাহা, কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন সুলতানা ও মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাশ্বতী শীল।

আলোচনা সভা শেষে কেক কেটে দিনটি উদযাপন করা হয়। এসময় জেলা ৬৭ টি ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

বক্তারা সেসময় বলেন, জনগনের দোরগোড়ায় সেবা পৌছে দেওয়ার উদ্দেশ্যে ২০১০ সালে সারাদেশে ডিজিটাল সেন্টারের উদ্বোধন করা হয়। যার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের মানুষ ডিজিটাল বাংলাদেশের সুবিধা পাচ্ছে। তাই নাগরিক সেবা আরও সহজতর করার জন্য উদ্দ্যোক্তাদের প্রতি আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন মহারাজপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা অনুপ কুমার অধিকারী।


এ ক্যটাগরির আরো খবর..