× Banner
সর্বশেষ
ইজতেমা ময়দানে ধর্মভিত্তিক বিশৃঙ্খলার নেপথ্যে বিপিসি চেয়ারম্যান! ঢাকায় চীনা দূতাবাসে সিপিসি’র ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্যামনগরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ট্যালেন্টপুল ৫৬ ও সাধারণ বৃত্তি ১০৫ নবম ওআইসি মিনিস্ট্রিয়াল সম্মেলনে যোগদান করেছে বাংলাদেশ আসুন মিলেমিশে দেশের জন্য কাজ করি – প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় মাদকবিরোধী সভা অনুষ্ঠিত বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স উন্নত চিকিৎসায় ১৫টি হাসপাতালে হেমাটোলজি মেশিন অনুদান বন্যা মোকাবিলায় প্রস্তুত স্বাস্থ্য বিভাগ, মাঠে ২১ হাজার এন্টি-স্নেক ভেনম ও জরুরি মেডিকেল টিম

ঝিনাইদহে আবাসিক হোটেল থেকে ইন্দ্রজিৎ এর ঝুলন্তদেহ উদ্ধার

Kishori
হালনাগাদ: বুধবার, ৭ অক্টোবর, ২০২০
ঝুলন্তদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহে একটি আবাসিক হোটেল থেকে ইন্দ্রজিৎ দেবনাথ নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার ৬ সেপ্টেম্বর রাতে শহরের পোষ্ট অফিস মোড়ের আবাসিক হোটেল রেডিয়েশন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সে কুষ্টিয়ার মিরপুর উপজেলার বেলগাছি গ্রামের শুসেন দেবনাথের ছেলে।

আবাসিক হোটেলের ম্যানেজার শাহিনুর রহমান জানান, গত ২৭ সেপ্টেম্বর ইন্দ্রিজিৎ নামের এক যুবক ব্যবসায়িক কারণে হোটেলে ছিট বুকিং নিয়ে থাকতে শুরু করে। প্রতিদিনের ন্যায় গেল রাত ১০ টার দিকে তার কাছে ভাড়ার টাকা আনতে যায়। সেসময় তার রুমের দরজা ভিতর থেকে বন্ধ দেখে ডাকাডাকি করতে থাকে। অনেক সময় ধরে ভিতর থেকে কোন সাড়া শব্দ না পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে রাতেই দরজা ভেঙ্গে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

ঝিনাইদরে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার জানান, লাশ ময়নাতদন্তের জন্য বুধবার সকালে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা ।


এ ক্যটাগরির আরো খবর..