ঝিনাইদহে অস্ত্র ও গুলিসহ হত্যা মামলার আসামি গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধি ॥ ৭ নভেম্বর’২০১৬ঃ ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ ১০ হত্যাসহ ১৩ মামলার আসামি আব্দুল হালিমকে (৪৬) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৭ নভেম্বর) ভোর রাতে ডাকবাংলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আব্দুল হালিম কোটচাঁদপুর উপজেলার জমির উদ্দিনের ছেলে।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ  জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে ডাকবাংলা এলাকায় অভিযান চালায় পুলিশ। সে সময় নাইন এম এম পিস্তল, দুই রাউন্ড গুলিসহ আব্দুল হালিমকে গ্রেফতার করা হয়। তার নামে ঝিনাইদহের বিভিন্ন থানায় ১০ টি হত্যা, ডাকাতি ও অস্ত্র আইনে মামলাসহ মোট ১৩টি মামলা রয়েছে।

জানাযায়, গ্রেফতারকৃত আব্দুল হালিম এক সময় চরমপন্থী সংগঠন পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা ছিলেন। এর আগে পুলিশের হাতে গ্রেফতার হয়ে তিনি দীর্ঘদিন কারাগারে ছিলেন। বর্তমানে আব্দুল আলিম কোটচাঁদপুর উপজেলার দোড়া ইউনিয়নের মেম্বর।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।