× Banner
সর্বশেষ
ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের  পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি সানা ও সম্পাদক ইকবাল  শার্শার উলসী ‘জিয়ার খাল’ পরিদর্শনে মফিকুল হাসান তৃপ্তি: উদ্বোধনে আসছেন তারেক রহমান বাগআঁচড়ায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি সরকারের দুই মাস পূর্তি উপলক্ষ্যে শনিবার বিকেলে সংবাদ সম্মেলন প্রথম ধাপে শেষ হলো ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার উপকূলে লবণাক্ততা ও দূষণ বড় চ্যালেঞ্জ – পরিবেশ প্রতিমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগে দুর্নীতি-অনিয়ম বরদাস্ত করা হবে না – শিক্ষামন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উলাশী জিয়া খাল পুনঃখনন স্থান পরিদর্শন

ঝিনাইদহের কালীগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে জন্মাষ্টমী পালিত

admin
হালনাগাদ: রবিবার, ২ সেপ্টেম্বর, ২০১৮

আরিফ মোল্ল্যা,ঝিনাইদহ প্রতিনিধি॥  ঝিনাইদহের কালীগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে জন্মাষ্টমী পালিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার প্রদীপ জ¦ালিয়ে জন্মাষ্টমী শোভাযাত্রাটি উদ্বোধন করেন। এই উপলক্ষে রোববার সকালে কালীগঞ্জ কালীবাড়ি মন্দিরে এক সংক্ষিত আলোচনা সভা অনুষ্টিত হয়।

জন্মাষ্টমী উদ্যাপন কমিটির আহবায়ক আহীন্দ্র প্রসাদ মন্ডল (কার্তিক) এর সভাপতিত্বে সভায় প্রধান অথিতির বক্তব্য রাখেন , ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার । বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক মেয়র ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য মোস্তফিজুর রহমান বিজু, উপজেলা ভাইচ-চেয়ারম্যান মতিয়ার রহমান মতি, সহকারি কমিশনার(ভূমি) যাদব সরকার,জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন সোহেল, পৌরসভার প্যানেল মেয়র ও পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম আশরাফ, বাংলাদেশ পুজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রশান্ত খাঁ, উজ্জল আধিকারী, মাহিন্দ্র নাথ প্রমূখ।

এর আগে সকাল থেকে শহরের বিভিন্ন এলাকা থেকে শহরের কালী বাড়ি মন্দিরে সমবেত হন শ্রী কৃষ্ণ ভক্তরা। হাজারো কৃষ্ণ ভক্তের অংশগ্রহণে শোভাযাত্রাটি শহরের কালী বাড়ি মন্দির থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ঢোলের রোল, ব্যান্ডের বাজনা, শ্রীকৃষ্ণর বিভিন্ন রূপে সেজে তাদের জয়গানে মুখর হয়ে উঠে পুরো এলাকা। পুরুষদের পাশাপাশি ব্যানার, ফেস্টুন, পতাকা হাতে অংশ নেন নারী ও শিশুরাও। তারা উলুধ্বনি এবং শুভ শুভ দিন শ্রীকৃষ্ণের জন্মদিন স্লোগান দেন।


এ ক্যটাগরির আরো খবর..