স্টাফ রিপোর্টার,ঝিনাইদহ॥ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পারশ্রীরামপুর গ্রামের আশানুর রহমান নামের এক কৃষকের জমির পুইশাক, বেগুন ও কলা গাছ কেটে দিয়েছে দৃর্বৃর্ত্তরা। বুধবার দিবাগত রাতে তার ৫ শতক জমির এই সবজি কেটে দেয়। ক্ষতির পরিমাণ ৫০ হাজার টাকা বলে দাবি করেছে এই কৃষক।
পারশ্রীরামপুর গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষক আশানুর রহমান জানান, নিজের বাড়ির পাশে ১৭ শত জমির মধ্যে ৫ শত জমিতে পুইশাক, বেগন, মরিচ, কলা ও ওল গাছ লাগিয়েছিলেন। কিন্তু রাতের আধারে কে বা করা তার জমির সব সবজি কাজ কেটে দিয়েছে।
তিনি অভিযোগ করেন, তিন বছর আগে এই জমিটি জনৈক আলীম এর কাছ থেকে ক্রয় করেন। এরপর থেকে প্রতিবেশীর সাথে তার জমি নিয়ে বিরোধ চলছে। ধারণা করছে তারাই শত্রুতা করে এই কাজ করতে পারে।
কৃষক আশানুরের ছেলে ফয়সাল জানান. তারা গত ৩ বছর ধরে এই জমিতে বিভিন্ন ধরনের সবজি উৎপাদন করে বাজারে বিক্রি করছে। ৫ শত জমি থেকে কয়েক হাজার টাকা পুইশাক ও বেগুন বিক্রি করেছে। রাতে তাদের সকল পুইশাক, বেগুন, কলা ও মরিচ গাছ গেটে দিয়েছে। তারা বিষয়টি স্থানীয় মেম্বার ও থানাকে জানাবেন বলেও জানান।
তবে, এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) ইউনুচ আলী বলেন, তার কাছে এ ধরনের কোন অভিযোগ কেউ দেয়নি।





