× Banner
সর্বশেষ
চ্যাম্পিয়ন হওয়ায় স্পেনকে অভিনন্দন জানা‌লো বাংলাদেশ দূতাবাস প্রধানমন্ত্রীর সহকারী পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন রাশেদ খাঁন জ্বালানি আমদানিতে ব্যয় ২ বিলিয়ন ডলার, চাপ বাড়ছে রিজার্ভে – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী পরিবেশ রক্ষায় দ্যা নিউজ ডটকমের সড়কের আগাছা পরিষ্কার প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ শার্শার গোগায় ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ মালয়েশিয়া সীমান্তে ৬৪১ অবৈধ অভিবাসী আটক, বাংলাদেশি ৭৩ জন আজ ২০ জুলাই (৩ শ্রাবণ) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় অশ্রুসিক্ত বিদায় মেসির, বিশ্বকাপের মঞ্চে শেষ হলো এক কিংবদন্তির অধ্যায় আজ সোমবার (২০ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

ঝিনাইদহের অংকুর নাট্য একাডেমীর আয়োজনে বসন্তবরণ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৯

ষ্টাফ রিপোর্টার,ঝিনাইদহ॥ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঋতুরাজ বসন্তকে বরণ করেছে ঝিনাইদহের অংকুর নাট্য একাডেমী। বুধবার বিকেলে শহরের পবহাটি এলাকার নবগঙ্গা নদীর তীরে অবস্থিত প্রান্তিক সাংস্কৃতিক পল্লী ও শিশু পার্কে আয়োজন করা হয় পিঠা উৎসবের। এতে দুধপুলি, বৌ পিঠা, তালবড়া, ভাপাপিঠা, কুলি পিঠা, ঝিনুকপিঠা, পাটিসাপটাসহ অর্ধশতাধিক পিঠার পসরা সাজিয়ে বসেন অংকুরের নাট্যকর্মীরা। দেশীয় পিঠার স্বাদ পেতে স্টলগুলোতে ভীড় করে নানা শ্রেণী পেশার মানুষ।

পরে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অংকুর নাট্য একাডেমীর সদস্যরা পরিবেশন করেন গান, নাচ আবৃতিসহ নানা পরিবেশনা। এর আগে অনুষ্ঠানের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম। অংকুর নাট্য একাডেমীর সভাপতি মোসলেম উদ্দিন এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার রুবেল হাওলাদার, সমবায় অফিসার জাফর ইকবাল, একটি বাড়ি একটি খামার প্রকল্পের সমন্বয়কারী তৌহিদুল ইসলাম, এইডের প্রধান নির্বাহী তারিকুল ইসলাম পলাশ, সিও সংস্থার নির্বাহী পরিচালক সামসুল আলম, সমাজসেবক খন্দকার হাফিজ ফারুক, ক্রীড়াবিদ জয়নুল আবেদিন।

অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন অংকুর নাট্য একাডেমীর সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াস।


এ ক্যটাগরির আরো খবর..