× Banner
সর্বশেষ
বাংলাদেশ ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে যে আলোচনা হলো দেশজুড়ে বিমা সুরক্ষার পরিসর বাড়াতে একসাথে কাজ করবে মেটলাইফ বাংলাদেশ ও গ্রামীনফোন যশোর সীমান্তে প্রায় ১০ কোটি টাকা মূল্যের মাদক-ক্রিস্টাল মেথ আইস ও চোরাচালানী মালামাল উদ্ধার, আটক ১ প্রাইভেট কার খাদে পড়ে দেড় বছরের মেয়ের মৃত্যু, বাবা-মা হাসপাতালে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে ভারতে আটক ৭ বাংলাদেশি নাগরিককে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে প্রত্যাবর্তন ঈদযাত্রায় জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পড়বে না – বাণিজ্যমন্ত্রী ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মসূচি বিমান বাহিনীর ধর্মীয় উপাসনালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সম্মানী দেওয়ার কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন পাঁচ সিটিতে নিয়োগ পাওয়া নতুন প্রশাসকেরা

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি

ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ও মতবিনিময় সভা

ACP
হালনাগাদ: রবিবার, ১ মার্চ, ২০২৬
ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ও মতবিনিময় সভা

যশোরের ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ও মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, ৮৬ যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য ডাঃ মোহাম্মদ মোসলেহ উদ্দিন ফরিদ।

তিনি অনুষ্ঠানে তার বক্তব্যে বলেন, “আমি আশা করি, ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল কর্মকর্তা ও কর্মচারী একসাথে মিলিত হয়ে রোগীদের সর্বোত্তম সেবা নিশ্চিত করবেন। ওষুধের সরবরাহ, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং চিকিৎসা কার্যক্রম আরও উন্নত করতে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেব।

আমি সবসময় আপনাদের পাশে থাকব এবং স্বাস্থ্যসেবা উন্নয়নে সহায়তা করে যাব। আমার উপজেলার সকলের বিষয়ে চিন্তা করে অতিদ্রুত এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১শ শয্যায় উন্নত করার চেষ্টা করবো।

রবিবার (০১ মার্চ) সকাল সাড়ে ১০টার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে কনফারেন্স রুমে মতবিনিময় সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবদুর রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, যশোরের সিভিল সার্জন ডা. মো. মাসুদ রানা, আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. ইমদাদুল হক, উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক হারুন অর রশিদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ নজরুল ইসলাম খাঁন, উপজেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা দ্বীন ইসলাম, সাংবাদিক আফজাল হোসেন চাঁদ, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মেহেদী হাসান, মেডিসিন বিশেষজ্ঞ ডা. রফিকুজ্জামান, শিশুরোগ বিশেষজ্ঞ ডা. আবু ইউসুফ, সেনেটারী ইন্সপেক্টর আব্দুল মতিন, সিনিয়র স্টাফ নার্স নাজমা খাতুন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্বাস্থ্য সহকারী (ফিল্ড) কামরুজ্জামান।


এ ক্যটাগরির আরো খবর..