ঝড় এবং জলোচ্ছ্বাসে সারা দেশে টেলিযোগাযোগ সেবা বিঘ্নিত

ঝড় এবং জলোচ্ছ্বাসে সারা দেশে টেলিযোগাযোগ সেবা বিঘ্নিত

নিম্নচাপ জনিত ঝড় এবং জলোচ্ছ্বাসে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় প্রভাব পড়ায় সারা দেশে টেলিযোগাযোগ সেবা বিঘ্নিত হচ্ছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ।

শুক্রবার (৩০ মে) সকালে সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এ তথ্য জানিয়েছেন।

পোস্টে তিনি বলেন, ‘প্রবল বৃষ্টিপাতের কারণে টেলিকম সাইটগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে ও বিদ্যুৎ বিভ্রাটের কারণে ৫ হাজারের বেশি সাইট ডাউন হয়ে গেছে। বর্তমানে বরিশাল, সিলেট দক্ষিণ, টাঙ্গাইল, চাঁদপুর, ময়মনসিংহ, ঢাকা উত্তর, কুমিল্লা, নোয়াখালী এবং চট্টগ্রাম দক্ষিণ অঞ্চল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।’

এই বিপর্যয়ের একটি একটি সংক্ষিপ্ত চিত্রও তুলে ধরেছেন ফয়েজ আহমদ- ‘মোট মেইনস বিকল: ৮২৬২ (৪৪ শতাংশ), মোট চালু সাইট: ৬৪.২ শতাংশ, মোট সাইট ডাউন: ৫৯০৪ (৩৫.৮ শতাংশ), (পিজি) পোর্টেবল জেনারেটর সংযুক্ত: ৬২৪ ও পিজি পথে রয়েছে: ৫০৪।’

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।