× Banner
সর্বশেষ
সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে আশু কর‌ণীয় নির্ধারণ বিষয়ে সভা জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী তুরস্ক সম্মেলনে শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর টেষ্টে টাকা কম নেওয়ার সুপারিশ করায় চিকিৎসকের ওপর হামলা বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ দূতাবাস রোমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত যুক্তরাষ্ট্র থেকে আসছে ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গম বহনকারী জাহাজ এশিয়া কাপ আর্চারি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন হাসপাতালে ঢুকে রোগীকে কোপানোর অভিয়োগ আইএলও-র গভর্নিং বডি সভায় যোগ দিতে ঢাকা ছেড়েছেন শ্রমমন্ত্রী ও উপদেষ্টা

জ্যেষ্ঠতা পেলেন আরো তিন সচিব

admin
হালনাগাদ: সোমবার, ৯ জানুয়ারী, ২০১৭

স্টাফ রিপোর্টারঃ   সরকার আরো তিনজন সচিবকে জ্যেষ্ঠ সচিবের মর্যাদা দিয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় আজ সোমবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

পদোন্নতি পাওয়া তিন সচিব হলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম, ভূমি সচিব মেছবাহ উল আলম ও বাংলাদেশ ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মুশফেকা ইকফাৎ।

প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব সৈয়দা ফারহানা কাউনাইন। এ নিয়ে ১০ জনকে জ্যেষ্ঠ সচিবের মর্যাদা দেওয়া হলো।

২০১২ সালের ৯ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় জ্যেষ্ঠ সচিবের পদ সৃষ্টি করে প্রজ্ঞাপন জারি করে। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে নিয়োজিত সচিবদের মধ্য থেকে চাকরির বয়স ও কর্মদক্ষতা অনুযায়ী জ্যেষ্ঠ সচিব হিসেবে পদোন্নতি দিয়ে আসছে জনপ্রশাসন মন্ত্রণালয়। জ্যেষ্ঠ সচিবদের জন্য পৃথক বেতন কাঠামোও নির্ধারণ করেছে সরকার।


এ ক্যটাগরির আরো খবর..