× Banner
সর্বশেষ
জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ২৪ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করতে পারেন, দাবি রয়টার্সের টিপকাণ্ডে বরখাস্ত কনস্টেবল নাজমুল তারেককে চাকরিতে পুনর্বহালের নির্দেশ ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জ্বালানিখাতে সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা করল বাংলাদেশ ও রাশিয়া

ACP
হালনাগাদ: বুধবার, ২২ জুলাই, ২০২৬
জ্বালানিখাতে সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা করল বাংলাদেশ ও রাশিয়া
জ্বালানিখাতে সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা করল বাংলাদেশ ও রাশিয়া

বাংলাদেশ ও রাশিয়া আজ বিশেষ করে জ্বালানি খাতসহ দুদেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা এবং সম্পর্ক আরও গভীর করার ব্যাপারে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফিলিপাইনের ম্যানিলায় অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং তার রুশ প্রতিপক্ষ সের্গেই লাভরভ নিজ নিজ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

আলোচনার সময় দুই পররাষ্ট্রমন্ত্রী জ্বালানি খাতে সহযোগিতার ওপর বিশেষ জোর দিয়ে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বিদ্যমান সহযোগিতা পর্যালোচনা করেন।

উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশি¬ষ্ট ক্ষেত্রগুলোতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও বাড়ানোর উপায় নিয়েও মতবিনিময় করেছে।

লাভরভ বৈঠককালে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন।

রুশ পররাষ্ট্রমন্ত্রী নবগঠিত বাংলাদেশ-রাশিয়া সংসদীয় মৈত্রী গোষ্ঠীকেও স্বাগত জানিয়েছেন এবং দুই দেশের মধ্যে আইন প্রণয়ন সংক্রান্ত সহযোগিতাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার একটি উপায় হিসেবে এই উদ্যোগের প্রশংসা করেছেন।

উভয় পক্ষ অব্যাহত যোগাযোগের মাধ্যমে বাংলাদেশ-রাশিয়া সহযোগিতা আরও জোরদার করতে এবং দীর্ঘস্থায়ী দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নিতে একমত হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..