× Banner
সর্বশেষ
সারা দেশে গরম আরো বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিপ্তর সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয় – প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী রাষ্ট্রের একটি জাতীয় প্রতিষ্ঠান -প্রধানমন্ত্রী নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ আজ ১২ এপ্রিল রবিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১২ এপ্রিল (২৮ চৈত্র) রবিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু

বেনাপোল প্রতিনিধি(মোঃ মাসুদুর রহমান শেখ )

জ্বলানি তেলর দাম বৃদ্ধিতে বেনাপোল বন্দরে বাণিজ্যে  বিরুপ প্রভাব

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
 দাম বৃদ্ধিতে বেনাপোল বন্দরে বাণিজ্যে  বিরুপ প্রভাব

দেশে জ্বালানী তেলের দাম বৃদ্ধিতে বেনাপোল বন্দরে বাণিজ্যে পড়েছে বিরুপ প্রভাব। অতিরিক্ত ভাড়ার কারনে বন্দর থেকে কমেছে পণ্য খালাস। বেনাপোল থেকে ঢাকা ট্রাক ভাড়া বেড়েছে ৫ হাজার টাকা পর্যন্ত। এতে এসব পণ্যের দামও বাড়তে শুরু করেছে। এদিকে বাস ভাড়াও বাড়ায় ইচ্ছে মত ভাড়া আদায় করছে পরিবহন ব্যবসায়ীরা।
এতে অতিরিক্ত ভাড়া গুনতে ক্ষোভ বেড়েছে যাত্রীদের। বাস ভাড়া বাড়ায় যাত্রীর সংখ্যাও কমেছে।  দ্রুত এ পরিস্থিতি কাটিয়ে  স্বস্তি ফেরাতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে প্রত্যাশা মানুষের। তবে পরিবহন ব্যবসায়ীরা বলছেন তেলের মুল্য কুমলে  আবারও বর্ধিত ভাড়া কমে আসবে।
জানা যায়, বিশ্বের তৃতীয় তেল সরবরাহকারী দেশ রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধে রাশিয়ার তের ব্যবহারের উপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র । এতে বিশ্বে তেলের বাজারে অস্তিরতা দেখা যায়। এতে বেশ আগেয় আমদানি নির্ভর বিভিন্ন দেশে বাড়ে জ্বালানী তেলের দাম। তবে এতদিন বাড়েনি বাংলাদেশে। অবশেষে নিরুপায় হয়ে পরিস্থিতি সামলাতে গত শুক্রবার দেশে জ্বালানী তেলের দাম বাড়ে ডিজেল ও কেরোসিনে ৩৪ টাকা, পেট্রোল ৪৪ টাকা ও অকটেনে বাড়ে ৪৬ টাকা। দেশে তেলের দাম বৃদ্ধিতে প্রভাব পড়ে পণ্য পরিবহন ও যাত্রী যাতায়াতে। পণ্য পরিবহনে ভাড়া বাড়ে ২৫ শতাংশ আর যাত্রীদের কাছ থেকে আদায় শুরু হয়েছে বাড়তি বাড়া। পণ্য পরিবহন খরচ বৃদ্ধিতে বাজারে সব ধরনের পণ্যের দাম বেড়েছে। এতে দির্ঘশ্বাস ফেলছেন নিম্ন আয়ের মানুষ। দ্রূত পরিস্থিতি স্বাভাবিক হবে এবং সরকার আবারো জ্বালানী তেলের দাম সহনীয় পর্যায়ে আনবেন এমন প্রত্যাশা সকলের।
খেটে খাওয়া সাধারণ মানুষ রহিম  জানান,  একসাথে এত পরিমানে জ্বালনী তেলের মুল্য বৃদ্ধিতে নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে আমদের হিমসিম খেতে হচ্ছে। ছেলে মেয়েদের লেখা,পড়ার খরচ সামনের দিনে  খরচ চালাবো?
পণ্য পরিবহনকারী ট্রাক চালক জামাল জানান, বেনাপোল থেকে ঢাকা আসা যাওয়ায় তেল খরচ বেড়েছে ৫ হাজার টাকা। তবে মুল্য বৃদ্ধি অনুযায়ী ভাড়া পাচ্ছিনা।
ভারতগামী পাসপোর্ট যাত্রী মহাসিন জানান,  , ইচ্ছেমত ভাড়া নিচ্ছে পরিবহন ব্যবসায়ীরা। দেখার কেউ নেই।
আমদানি কারক উজ্বল বিশ্বাস জানান, প্রতিদিন বেনাপোল বন্দর থেকে প্রায় ৭শ ট্রাক পণ্য দেশের অভ্যন্তরে পরিবহন করা হয়। আর পাসপোর্ট ধারী যাত্রী চলাচলে শতাধিক পরিবহন চলে এরুটে। জ্বালানী তেলের মুল্য বৃদ্ধিতে বিরুপ প্রভাব পড়েছে বাণিজ্যে। বেনাপোল থেকে ঢাকা পণ্য পরিবহনে ৫ হাজার টাকা অতিরিক্ত নিচ্ছে চালকেরা। তবে সে অনুযায়ী বাজারে দাম পাওয়া যাচ্ছেনা।  যেহেতু বিশ্ব বাজারে আবারো তেলের দাম কুমছে তাই সরকারকেও দাম সহনীয় পর্যায়ে আনান অনুরোধ রাখছি।
বাস চালক আলী জানান, তেলের মুল্য বৃদ্ধিতে নানান সমস্যার সন্মুখিন হতে হচ্ছে। যাত্রীরা অতিরিক্ত ভাড়া দিতে চাইছেনা। এক সাথে এত টাকা ভাড়া বাড়ানো উচিত হয়নি সরকারের।
বেনাপোল ট্রাক ট্রান্সপোর্ট মালিক সমিতির সেক্রেটারি আজিম উদ্দীন গাজী জানান, তেলের মুল্য বৃদ্ধিতে পূর্বের চেয়ে ২৫ শতাংস ট্রাক  ভাড়া বেড়েছে। তবে তেলের দাম।কুমলে আবারো ভাড়া কমে আসবে।


এ ক্যটাগরির আরো খবর..