× Banner
সর্বশেষ
নিষেধাজ্ঞার চাপেও চাবাহার ধরে রাখতে ভারতের কৌশলী আইনি পদক্ষেপ তথ্যের অখণ্ডতা ও অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক যোগাযোগ জোরদারের আহ্বান আজ ২৮ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ বৈশাখ মঙ্গলবার (২৮ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জিয়া পরিবারের কাছে আমরা চিরঋণী: সংসদে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী পরিবেশমন্ত্রীর সাথে বিশ্বব্যাংক প্রতিনিধির সাক্ষাৎ কড়াইল বস্তিতে ভ্রাম্যমাণ লিগ্যাল এইড ক্যাম্প উদ্বোধন করেছেন আইনমন্ত্রী গ্রাম আদালতকে জনপ্রিয় করতে তৃণমূল পর্যায়ে প্রচার কার্যক্রম জোরদারের তাগিদ দুর্গম পার্বত্য অঞ্চলে চালু হবে ওয়াটার অ্যাম্বুলেন্স – পার্বত্য মন্ত্রী প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আসছে: রাঙ্গামাটিতে দীপেন দেওয়ান এমপি

জেনে নিন আজকে আপনার রাশিফলে কি রয়েছে

Kishori
হালনাগাদ: সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Monday-Horoscope.jpg
Monday Horoscope

আজকে আপনার রাশিফলে কি রয়েছে, তা সকলের কাছেই বেশ কৌতুহলের। দিনের শুরুতেই যদি আজকের রাশিফল দেখে নেন, তাহলে আপনি আপনার রাশিফল সম্পর্কে জানতে পারবেন। সেইমতই কাটাবেন আপনার গোটা দিন, তাহলে কাটাতে পারবেন অনেক বাঁধা বিঘ্ন।

মেষঃ কাছের মানুষদের মনের কথা বুঝতে শিখুন। পুরনো উত্তেজনা থেকে মুক্তি পাবেন। আর্থিক দিক থেকে আজকের দিন মিশ্র হতে চলেছে। পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটান।

বৃষভঃ ঘরের কাজে নিজেও নিযুক্ত হোন। মেজাজ খারাপ করলে সমস্যায় পড়তে পারেন। বন্ধুদের সঙ্গে কিছুটা সময় কাটান। দুধ ব্যবসায়ীরা আর্থিক দিক থেক আজকের দিনে সবল থাকবেন।

মিথুনঃ কোন প্রতিযোগিতায় সাফল্য লাভ করতে পারবেন। শরীরকে সুস্থ রাখতে মদ্যপান থেকে দূরে থাকুন। পরিবারের সঙ্গে কিছু ভালো মুহূর্ত কাটান। বাড়িতে অতিথি আসায়, আপনি আর্থিক দিক থেকে উপকৃত হবেন।

কর্কটঃ পড়াশুনার প্রতি বাচ্চাদের আরও বেশি করে মন দেওয়া উচিৎ। মানসিক অশান্তির মাঝেও শরীর সুস্থই থাকবে। ফাঁকা সময়টা বিতর্ক করে নষ্ট করবেন না। ব্যবসায়ীরা বাড়ি থেকে বেরোনর আগে অর্থ সামলে রাখুন।

সিংহঃ সময়ের সঠিক ব্যবহার কিভাবে করতে হয়, তা বাচ্চাদের শিখিয়ে দিন। পুরনো অসুখ থেকে মুক্তি পাবেন আজকে। নতুন স্বপ্ন দেখতে পারেন। ঋণ নেওয়া অর্থ আজকের দিনেই ফেরত দিতে হবে।

কন্যাঃ পরিবারের সদস্যদের সাহায্যের জন্য কিছুটা সময় ব্যয় করতে পারেন। আজকের দিনে বিশেষ কোন সিদ্ধান্ত নিতে হতে পারে আপনাকে। ফাঁকা সময়টা একা কাটাতে গিয়ে সমস্যায় পড়তে পারেন। অর্থ বিনিয়োগ করার আগে অন্যদের সঙ্গে ভালো করে পরামর্শ করে নিন।

তুলাঃ বাড়িতে পার্টির পরিকল্পনা করে বন্ধুদের নিমন্ত্রণ করুন। অসুস্থতা থেকে আজকের দিনে সেরে উঠতে পারেন। বাড়ির সমস্যার কারণে কাজের জায়গায় মন বসবে না। অজানা উৎস থেকে অনেক অর্থ উপার্জন করতে পারবেন।

বৃশ্চিকঃ ব্যবসায়ীদের জন্য আজকের দিন খুবই ভালো। কেউ আপনাকে ঠকাতে চলেছে, সাবধান থাকবেন। আজকের দিনে কিছুটা চাপ বাড়ার সম্ভাবনা রয়েছে। সঞ্চিত অর্থ খারাপ সময়ে কাজে দেবে।

ধনুঃ পরিবারের ছোট সদস্যকে নিয়ে শপিং-এ যেতে পারেন। অচেনা ব্যক্তির পরামর্শে অর্থ বিনিয়োগ করে সুবিধা পাবেন। দিনের শেষে নিজের জন্য বেশ কিছুটা সময় পাবেন। কাছের মানুষদের সঙ্গে বেশি কথা বলুন।

মকরঃ পরিবারের ছোটদের সঙ্গে কিছুটা সময় কাটান। বাচ্চাদের পড়াশুনার জন্য কিছুটা অর্থ ব্যয় হতে পারে। কর্মক্ষেত্রে উন্নতি করতে চাইলে, ভালো কাজ করুন। পড়ুয়ারা স্কুলের প্রোজেক্টের বিষয়ে কিছু জানতে চাইলে, সাহায্য করুন।

কুম্ভঃ নিজের জন্য কিছুটা সময় কাটান। প্রভাবশালী ব্যক্তিদের সমর্থন আপনাকে উৎসাহ দেবে। পরিবারের সঙ্গে কিছুটা ভালো সময় কাটাবেন। কাছের মানুষের সঙ্গে হওয়া ঝগড়া কোর্ট পর্যন্ত গড়াতে পারে।

মীনঃ দীর্ঘদিন ধরে অপেক্ষার পর ভালো কিছু ঘটবে। ঋণ নিয়ে যারা ফেরত দেয় না, তাঁদের থেকে দূরে থাকুন। অন্যদের সঙ্গে নিজের খুশি ভাগ করে নিন। কর্মক্ষেত্রে সফলতা পাবেন।


এ ক্যটাগরির আরো খবর..