× Banner
সর্বশেষ
নবীগঞ্জে হাওরে নিখোঁজ কৃষকের মরদেহ ৩ দিন পর উদ্ধার ভারত থেকে তিন ট্রাকে বিস্ফোরক আমদানি, কঠোর নিরাপত্তায় বেনাপোল বন্দরে সংরক্ষণ ঝিনাইদহে মসজিদ ও মন্দিরের উন্নয়নে আর্থিক সহায়তার চেক বিতরণ কালীগঞ্জে অধিগ্রহণকৃত জমি ও স্থাপনার সঠিক মুল্য নির্ধারণের দাবী ঝিনাইদহে রেল লাইন, মেডিকেল কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয় ও নদী সংস্কারের দাবীতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ কালকিনি পৌরসভাকে এক বছরের মধ্যে নান্দনিক পৌরসভা হিসেবে উপহার দেব, – আনিছুর রহমান খোকন এমপি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ সিলেটের পাথর কোয়ারি ইজারা প্রদানে উচ্চপর্যায়ের কমিটি গঠন – স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সাথে ইউনিসেফ প্রতিনিধিদলের সাক্ষাৎ প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা কমানোর আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

ডেস্কনিউজ

জুলাই সনদ দ্রুত প্রণয়ন ও কার্যকর করতে হবে-এনসিপি

ACP
হালনাগাদ: শনিবার, ৭ জুন, ২০২৫
জুলাই সনদ দ্রুত প্রণয়ন ও কার্যকর করতে হবে-এনসিপি

শহীদদের আত্মত্যাগের আকাঙ্ক্ষা বাস্তবায়নে দ্রুত জুলাই সনদ ও জুলাই ঘোষণা প্রণয়ন ও কার্যকর করার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শনিবার (৭ জুন) পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে জানানো শুভেচ্ছা বার্তায় এ দাবি জানানো হয়।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের পাঠানো শুভেচ্ছা বার্তায় বলা হয়েছে, ঈদুল আজহা আমাদেরকে ত্যাগ ও ধৈর্যের শিক্ষা দেয়। এই পবিত্র দিনে আমরা শুধু পশুই কোরবানি করি না; বরং নিজের অহংকার, স্বার্থপরতা এবং অন্যায়ের সঙ্গে আপসের মনোভাবকেও ত্যাগ করার শপথ নিই। সমাজে ন্যায়ের শাসন প্রতিষ্ঠা, দুর্নীতি-চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিরোধ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সত্য ও সুন্দরের পথ নির্মাণই হোক আজকের দিনের প্রত্যাশা।

এতে আরও বলা হয়, জুলাই অভ্যুত্থানে এই জনপদের মানুষের ত্যাগের সর্বোচ্চ রূপে ফুটে উঠেছিল। সাহসী ও ত্যাগী মানুষেরা নিজেদের রক্ত দিয়ে প্রমাণ করেছিলেন নিজেরা দায়িত্ব নিয়ে কর্তা হয়ে না উঠলে পরিবর্তন আসে না আর আত্মত্যাগ ছাড়া মুক্তি অসম্ভব। আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করি সেই সব শহীদকে, যাদের রক্তে এই জাতি নতুন আশার আলো দেখেছিল।

আজ ঈদের এই পবিত্রতায় আমরা শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাই। শহীদদের আত্মত্যাগের আকাঙ্ক্ষা বাস্তবায়নে দ্রুত জুলাই সনদ ও জুলাই ঘোষণা প্রণয়ন ও কার্যকর করতে হবে। ত্যাগের শিক্ষায় উদ্ভাসিত হোক ব্যক্তি ও সমাজ।


এ ক্যটাগরির আরো খবর..