× Banner
সর্বশেষ
ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস আজ মঙ্গলবার (২৪ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৪ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

ডেস্ক

জুলাই মাস হতে পারে বিশ্বের সবচেয়ে উষ্ণতম মাস -নাসা

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ২১ জুলাই, ২০২৩
বিশ্বের সবচেয়ে উষ্ণতম মাস

চলতি বছরে ইউরোপের পাশাপাশি চীন এবং যুক্তরাষ্ট্র গরমের সব রেকর্ড ভেঙে ফেলছে।   ‘হাজার বছরের মধ্যে না হলেও শত শত বছরের মধ্যে’ সম্ভবত বিশ্বের সবচেয়ে উষ্ণতম মাস হবে বলে মন্তব্য করেছেন নাসার শীর্ষ জলবায়ুবিদ গ্যাভিন শ্মিট।

আজ শুক্রবার (২১ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

সাংবাদিকদের সঙ্গে বৃহস্পতিবার নাসার ব্রিফিংয়ে গ্যাভিন শ্মিট বলেন, আমরা সারা বিশ্বে অভূতপূর্ব পরিবর্তন দেখতে পাচ্ছি। আমরা ইউরোপে, চীনে এবং যুক্তরাষ্ট্রে যে তাপপ্রবাহ দেখছি তা আসলে সব রেকর্ড ভেঙে ফেলছে।

তিনি বলেন, তাপপ্রবাহের এই প্রভাবগুলোর জন্য শুধুমাত্র এল নিনোর আবহাওয়ার ধরণকে দায়ী করা যায় না। মূলত এটি সত্যিই কেবলমাত্র আবির্ভূত হয়েছে।

তার ভাষায়, আমরা মনে করি, এই ধরনের পরিস্থিতি অব্যাহত থাকবে। এবং যে কারণে আমরা মনে করছি এটি অব্যাহত থাকবে, সেটা হলো- আমরা বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসগুলোকে আগের মতোই প্রবেশ করাচ্ছি।

বর্তমানে যা ঘটছে তাতে ২০২৩ সাল রেকর্ডে সবচেয়ে উষ্ণতম বছর হওয়ার সম্ভাবনাই বেশি। শ্মিটের মতে, এটা হওয়ার সম্ভাবনা ৫০ শতাংশ। অন্যান্য বিজ্ঞানীরা এটিকে অবশ্য ৮০ শতাংশ বলছেন।

শ্মিট বলেন, ২০২৪ সাল একটি আরও উষ্ণ বছর হতে পারে। কারণ আমরা সেই এল নিনোর ইভেন্টটি দিয়ে শুরু করতে যাচ্ছি যা এখন তৈরি হচ্ছে। এটি এই বছরের শেষের দিকে চূড়ায় পৌঁছে যাবে।


এ ক্যটাগরির আরো খবর..